১৯৫৮ সালের ১৬ জুন রামকৃষ্ণ মিশনের কনখল সেবাশ্রমে সেবাকার্যের সুযোগ

১৯৫৮ সালের ১৬ জুন রামকৃষ্ণ মিশনের কনখল সেবাশ্রমে সেবাকার্যের সুযোগ এসেছিল। ঐকালে কয়েকজন প্রাচীন সাধুর সঙ্গে আলাপ হয়, সাধুজীবনে চলার পথে যা আমাকে প্রভূত সাহায্য ও উৎসাহিত করেছে। মনে পড়ে স্বামী প্রজ্ঞানানন্দ—মাখন মহারাজের কথা। তিনি শ্রীশ্রীমায়ের শিষ্য এবং শরৎ মহারাজের কাছে সন্ন্যাস। খুব প্রেমিক সাধু, অত্যন্ত সহানুভূতিশীল; কিন্তু কোনো বহিঃপ্রকাশ ছিল না, সহজ সাবলীল। সেখানে আমরা পাঁচ/ছয় জন নবীন ব্রহ্মচারী; আমাদের ওপর তিনি নজর রাখতেন, যাতে নারায়ণসেবার সাথে সাথে জপধ্যান ও শাস্ত্রাদি পাঠও করতে পারি। ১৯৫৯ সালের জানুয়ারি মাসে একদিন রাত্রে ঠাণ্ডা লেগে আমার খুব জ্বর আসে। শীতকালে কনখলে ঐ সময়ে বরফ পড়ত, আবহাওয়া প্রচণ্ড ঠাণ্ডা। পরের দিন একটি অপারেশন ছিল, কিন্তু আমার প‌ক্ষে সেখানে গিয়ে কাজ করা সম্ভব ছিল না; তাই খুব চিন্তান্বিত ছিলাম। মাখন মহারাজ আমাকে বললেন : “তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে।” পরে জানতে পারি, তিনি ডাক্তারের সঙ্গে নিজেই কথাবার্তা বলেছেন অপারেশনের সময়ে। পরে আমায় জানিয়ে দেন—সব ভালভাবে হয়ে গিয়েছে। এরকম ছোট ছোট ঘ‌টনায় তাঁর ভালবাসা আমরা অনুভব করতে পারতাম। স্বামী ধীরেশানন্দ অর্থাৎ গিরিজা মহারাজ পূর্বাশ্রমে ছিলেন স্বামী কৈবল্যানন্দের আত্মীয়, অদ্বৈতবেদান্ত এবং রামচরিতমানস-এ সুপণ্ডিত। তিনি আমাদের গীতা প্রভৃতি পড়াতেন। যেহেতু আমাদের হাসপাতালে কাজ করতে হতো, তাই বেলা দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত ফাঁকা সময়ে নানা শাস্ত্রপাঠ হতো। তিনি আমাদের পড়া ধরতেন, আমরা ঠিক ঠিক পড়াশোনা করছি কি না তা দেখতে আমাদের আগের দিনের পড়াও ধরতেন। এইভাবে আমাদের গীতা, কয়েকটি উপনিষদ এবং প্রকরণগ্রন্থের মধ্যে বিচারসাগর, বেদান্তসার, বিবেকচূড়ামণি, পঞ্চদশী প্রভৃতি আমাদের পড়িয়েছিলেন। স্বামী ধীরেশানন্দ আমাদের উৎসাহ দিয়ে বলতেন : “It is a privilege to have the opportunity to serve Man as God Himself.” “Serve God manifested before you as Man.” তিনি আমাদের প্রতিদিন ‘নির্বাণষটকম্‌’ স্তোত্র পাঠ করতে বলতেন দেহাত্মবুদ্ধি দূর করতে। কনখল সেবাশ্রমে একটি ছোট প্রার্থনাগৃহ ছিল। সেখানে দশ/বারো জন সাধু-ব্রহ্মচারী বসতে পারেন। স্বামী সত্যরূপানন্দ অর্থাৎ পূজারি...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in