স্বর্গীয় রায়বাহাদুর বিহারীলাল সরকারের সহিত পূজ্যপাদ লাটু মহারাজের কথা প্রসঙ্গ।
[স্বামী অদ্ভুতানন্দজীর বিশিষ্ট জীবনীকার চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের এই স্মৃতিকথাটি শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রম, সিউড়ীর ভাবমুখে পত্রিকার ৪র্থ বর্ষের ৮ম সংখ্যায় (অগ্রহায়ণ ১৩৫৭) প্রকাশিত হয়েছিল। রচনাটির বানান অপরিবর্তিত রাখা হয়েছে। এই স্মৃতিকথাটি স্বামী চেতনানন্দজীর সৌজন্যে প্রাপ্ত।] স্বর্গীয় রায়বাহাদুর বিহারীলাল সরকারের সহিত পূজ্যপাদ লাটু মহারাজের কথা প্রসঙ্গ। লাটু মহারাজ—ভগবান অনন্ত, ‘কাল’ অনন্ত, তিনিই মহাকাল। কালের স্রোতে জীব ভাস্তে ভাস্তে চ’লেছে, আবার ঘুরে ফিরে আস্ছে—এই রকম কতো বার, তার কি সংখ্যা আছে? বিহারীবাবু! আপুনি পণ্ডিত, অনেক শাস্তোর পড়েছেন, ‘কাল’ জিনিসটে কী বুঝেছেন? বিহারীবাবু—‘কাল’ জিনিসটে যে কি শাস্ত্রকারগণ তাহা আজ পর্য্যন্ত নিরূপণ করতে পারেন নাই। ‘কাল’ বোলে একটা পৃথক কোনো জিনিস নাই। শ্রীভগবানের ‘চেষ্টনার’ নাম ‘কাল’। ‘কাল’ তাঁরই অনন্ত মহিমার একটি মহিমা। কালে দিবা, সন্ধ্যা, রাত্রি নাই। প্রদীপ জ্বাললে আলো হয়। প্রদীপ নিভালে অন্ধকার হয়। আলো ও অন্ধকারের নাম কি ‘কাল’? দিবাকে, রাত্রিকে আমরা ‘কাল’ বোলে থাকি, তার অর্থ এই যে যখন প্রাতে সূর্য্য উদয় হন, আমরা দিবাকাল বোলে থাকি। সন্ধ্যায় সূর্য্য অস্ত গেলে অন্ধকার হয় বোলে আমরা রাত্রিকাল বোলে থাকি; কিন্তু ‘কাল’ যায় না, ‘কাল’ আসে না। কাল অচল, অটল। লাটু মহারাজ—তবে যায় কি? বিহারীবাবু—দিন যায়, সন্ধ্যা সন্ধি-সময় গত হোলে রাত্রি আসে, যেমন একজন কতকগুলি ঘুঁটি নিয়ে খেলা করে, তার ঘুঁটিগুলো যায় আসে, কিন্তু যে খেল্ছে সে ঠিক ব’সে থাকে; তেমনি ‘কাল’ মহাশয় চুপ করে ব’সে আছেন—দিবা, রাত্রি, মাস, বৎসর এসব হোচ্ছে ‘কালের’ ঘুঁটি। ‘কাল’ যেমন তেমনই ঠিক আছে—যাচ্ছি কেবল আমরা। সূর্য্যের গতি দেখে ‘কাল’ নির্ণয় করা হয়। —ব্যাকরণে আছে ‘বর্ত্তমান’ কাল, ‘ভবিষ্যৎ’ কাল ও ‘অতীত’ কাল; কিন্তু তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে ‘ক্রিয়া’, যেমন ‘গচ্ছতি’। ‘ক্রিয়াটা’ বর্ত্তমান, ‘কালটা’ বর্ত্তমান নয়। তেমনি ‘জগাম’ বললে গমন ‘ক্রিয়াটী’ হোয়ে গেল, ‘কাল’ গেল না। অতএব ক্রিয়া দেখে ‘কালকে’ ধ’রে নিতে হয়, নতুবা ‘কাল’ বোলে কোনো জিনিস নাই। ক্রিয়াটা অতীত, বর্ত্তমান, ভবিষ্যৎ—‘কাল’ যেমন তেমনি ছিল, আছে ও থাকবে। সেই জন্য আমরা...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
