সোনামুখীর মনোহরদাস ঠাকুরের সেবায়েত বংশের হারাধন চট্টোপাধ্যায়ের কাছ
উদ্বোধন-এর গত কার্তিক ১৪৩২ সংখ্যায় প্রকাশিত তুহিন মুখোপাধ্যায়ের লেখা ‘সোনামুখীর মহোৎসব’ রচনাটি সম্বন্ধে কিছু তথ্যের অবতারণা করতে চাই। লেখক জানিয়েছেন, বহু প্রাচীন দেবী স্বর্ণমুখী বা স্বর্ণময়ীর নাম অনুসারে এই স্থানের নাম সোনামুখী। আবার প্রাচীন বাংলা সাহিত্যে একাধিক কবি চণ্ডীদাস নিয়ে যেমন বিতর্ক আছে, তেমনি মনোহরদাস বাবাজী নিয়েও নানা তথ্য প্রকাশিত। সোনামুখীর মনোহরদাস ঠাকুরের সেবায়েত বংশের হারাধন চট্টোপাধ্যায়ের কাছ থেকে কৃষ্ণধন চট্টরাজ লিখিত শ্রীমনোহরদাস বৈরাগীর জীবনচরিত নামে (১৩৫৬ বঙ্গাব্দে নবদ্বীপ থেকে প্রকাশিত) পয়ার ছন্দে লেখা একটি গ্রন্থ পাই। তাতে লেখা আছে—মনোহরদাসের জন্ম ১০৪৭ বঙ্গাব্দে এবং দেহত্যাগ ১১৩৫ বঙ্গাব্দে। কান্যকুব্জ বংশীয় ব্রাহ্মণের গৃহে তাঁর জন্ম। ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে মাতৃপিতৃহীন হলে নবজাতককে বর্ধমান থেকে আগত এক বণিক বাড়িতে নিয়ে গিয়ে লালনপালন করেন। বর্ধমানে সংস্কৃত টোলে পড়াশোনা, কাটোয়ায় গঙ্গাতীরে প্রভু নিত্যানন্দ-পুত্র বীরভদ্রের নিকট বৈষ্ণবমন্ত্রে দীক্ষাগ্রহণ, দুই সতীর্থ শান্তদাস ও বৈরাগীদাসের সঙ্গে বৃন্দাবনে তীর্থযাত্রা, তারপর একাকী বৃন্দাবন ছেড়ে পুরীধামের উদ্দেশে রওনা। পথের মধ্যে বিষ্ণুপুরের মল্লরাজ বীর হাম্বিরের প্রতিষ্ঠিত শ্যামসুন্দর-মন্দিরে আশ্রয়গ্রহণকালে প্রভু জগন্নাথের দর্শন পেয়ে তাঁর মনোভিলাষ হয়—“শ্যামচাঁদ সেবা দেখি বড়ই সুন্দর।/ রহিব সেবিব ঐ যুগল কিশোর।” এদিকে সোনামুখী গ্রামে শ্যামচাঁদের সেবক ছিলেন মনোহর অধিকারী। দুই মনোহরের মধ্যে একসময় ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। মনোহর অধিকারীর কন্যা রাইধনীর সঙ্গে বর্ধমান অঞ্চলের কুলীন ব্রাহ্মণ ধনীরামের বিবাহ হয়। এই ধনীরামের কন্যার বংশধর হলেন হারাধন চট্টোপাধ্যায়। তাঁদের বংশপরম্পরায় সোনামুখীর লোকমুখে প্রচলিত কথা থেকে জানা যায় উচ্চকোটির সাধক মনোহরদাস বাবাজীকে নিয়ে বহু অলৌকিক ঘটনা। ৪৯ বছর বয়সে তিনি সোনামুখীতে আসেন এবং ৮৮ বছর বয়সে আগে থেকে ভক্তগণকে দিনক্ষণ জানিয়ে সজ্ঞানে স্বেচ্ছায় দেহত্যাগ করেন। দিনটি ছিল চৈত্র মাসের রামনবমী। তিনি নির্দেশ দিয়ে যান রামনবমী তিথি থেকে পর পর তিনদিন তিরোভাব মহোৎসব তথা মোচ্ছব পালনের। তারপর থেকে এই তিথিতে প্রতি বছর বিরাট উৎসব হয় এবং বিভিন্ন স্থান থেকে আগত বাউলদের গানের মেলা বসে। বাবাজীর সমাধিস্থানে পরম দেবতাজ্ঞানে পূজা-শ্রদ্ধাঞ্জলি অর্পিত হয়ে আসছে বহুদিন পরে।...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
