মন সম্বন্ধে সাবধান। মনের মধ্যে কামনা-বাসনা কিল্বিল্ করছে। কখন যে কোন
মন সম্বন্ধে সাবধান। মনের মধ্যে কামনা-বাসনা কিল্বিল্ করছে। কখন যে কোন দিকে অধঃপাতে নেয় তার ঠিক নেই। সাধন-ভজন করে মন পবিত্র হলে অসৎ কামনা আর মনে উঠতে পারে না। তাই বলি,—সাধন কর; কোনটা সৎ, কোনটা অসৎ তখন মনই তোমাকে বলে দেবে। মন তোমার গুরু হয়ে যাবে। আগে নিজের সাধন-সম্মান খুব বাড়াও। ক্রমে যখন আণ্ডিল হয়ে যাবে, তখন তা থেকে লোকের কল্যাণের জন্য যত দান করবে, তোমার ভাণ্ডার ফুরুবে না। কারণ তিনি তখন খুব সাপ্লাই (যোগান) দিতে থাকেন। তা না হলে নিজের কিছু জমতে না জমতে পাত্র-অপাত্র, অধিকারী বিচার না করে কেবল বাজে খরচ করতে থাকলে কি কোন কাজ হয়? নিজের কোন কালে পুঁজি বাড়াতে পারলে না, চিরকাল ভিখারীর মত সাধন-সম্মান-শূন্য হয়ে বেড়াচ্ছে যে, সে আবার ধর্মশিক্ষা দিবে কি? —স্বামী অদ্ভুতানন্দ
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
