মানবশরীর কফ, পিত্ত, বাত—এই তিন দোষের ক্রীড়াভূমি। দোষের ভারসাম্য হারালে
[পূর্বানুবৃত্তি : মাঘ ১৪৩২ সংখ্যার পর]।।৬।। মানবশরীর কফ, পিত্ত, বাত—এই তিন দোষের ক্রীড়াভূমি। দোষের ভারসাম্য হারালে স্বাস্থ্যের হানি ঘটে। কথাগুলি এই লেখার পূর্ববর্তী পাঁচটি পর্বে বারে বারে ফিরে এসেছে। দোষের ভারসাম্য রাখার কী উপায় সেব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে দিনচর্যা ও ঋতুচর্যা পর্বে। জেনেছি, সচেতন জীবনযাপনেই লুকিয়ে আছে সুস্বাস্থ্যের রহস্য। তবে তত্ত্বে আর ব্যাবহারিক জীবনে কিছু না কিছু ফারাক থেকেই যায়। যতই সাবধানে চলি না কেন, সচেতন থাকার চেষ্টা করি না কেন, বাস্তব জীবনে ফাঁকফোকর থাকবেই। দোষের ভারসাম্যও সময়বিশেষে বিঘ্নিত হবেই। তখন আমাদের কী করণীয়? শোধন এই লেখার দ্বিতীয় পর্বে (বৈশাখ ১৪৩২) রোগ সম্প্রাপ্তির ছয়টি ধাপ সম্পর্কে জেনেছি—দোষের সঞ্চয়, প্রকোপ, সঞ্চার, স্থান-সংশ্রয়, ব্যাধির প্রকাশ ও ভেদ। এর মধ্যে প্রথম দুটি পর্বের সংশোধন সহজসাধ্য। শরীরে দোষের সঞ্চয় বা প্রকোপ ঘটছে বুঝতে পারলে সচেতন ব্যক্তি খাদ্যাভ্যাসের পরিবর্তন, জীবনযাত্রার সংশোধন, দোষ প্রশমনের সচেতন চেষ্টার মাধ্যমে নিজেই তার প্রতিকার করতে পারে। কিন্তু রোগ সম্প্রাপ্তি একবার তৃতীয় ধাপে পৌঁছে গেলে তার প্রতিকার আর নিজের হাতে থাকে না, তখন বৈদ্যের শরণ নেওয়াই ভাল। অভিজ্ঞ বৈদ্য রোগীর প্রকৃতি বিচার করে ও কোন দোষের প্রকোপ হয়েছে তা নির্ণয় করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসার উদ্দেশ্য—প্রকোপিত দোষের প্রশমন করে ভারসাম্য ফিরিয়ে আনা। এই প্রক্রিয়ার নাম ‘শোধন’। দোষের প্রশমনই অবশ্য শোধনের একমাত্র উদ্দেশ্য নয়। রোগের সম্প্রাপ্তি পর্বে অধিবিষ (‘টক্সিন’) বা আয়ুর্বেদের ভাষায় ‘আম’ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। দোষের প্রকোপে শরীরস্থ অগ্নির শক্তিক্ষয় হয়। জঠরাগ্নি মন্দীভূত হলে তার প্রভাব পড়ে পরিপাকক্রিয়ায়। পরিপাক ঠিকমতো না হলে দেহের অভ্যন্তরে চটচটে দুর্গন্ধময় বিষাক্ত পদার্থ বা আমের সঞ্চয় হয়। রোগ সম্প্রাপ্তির সময় প্রকোপিত দোষের পাশাপাশি এই বিষাক্ত আমও সংবহনতন্ত্রের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। শোধন প্রক্রিয়ার একটি প্রধান উদ্দেশ্য হলো ছড়িয়ে পড়া আমকে প্রশমিত করে দেহের বাইরে পাঠানো। আয়ুর্বেদশাস্ত্রে শোধনের নানাবিধ উপায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে পরিচিত ‘পঞ্চকর্ম’। শোধনের প্রস্তুতি শোধনের মূল পর্বে যাওয়ার আগে বৈদ্য...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
