সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলার নাম জীবন। প্রতিকূলতার মাঝে প্রাণপ্রবাহকে বয়ে নিয়ে চলা তার অন্যতম লক্ষণ।

সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলার নাম জীবন। প্রতিকূলতার মাঝে প্রাণপ্রবাহকে বয়ে নিয়ে চলা তার অন্যতম লক্ষণ। শুধু কি তা-ই? বিঘ্নে জীবনের রসদ খুঁজে না পেলে ছন্দ কোথায়? আবার অন্যের জন্য বেঁচে থাকতে না জানলে সে তো জীবন্মৃত! এই যে অঙ্কুর, একদিন সে বীজ ছিল। আজ মৃত্তিকার কঠিনতায় সে সিঁচে নিয়েছে প্রাণময় সরসতা; রৌদ্রের তাপবাহে খুঁজে পেয়েছে জীবনীশক্তির আনন্দলহরি; বিষময় বায়ুকে করেছে আহারের ইন্ধন। তারপরেই কি না নিজেকে সে মেলে ধরলে নব কিশলয়ের শাঁওল শোভায়। সেই দিন থেকে কত জনে তার হরিৎ চরিতে মুগ্ধ হয়ে চেয়ে রইলে অনিমিখ। বিষবাতাস ভেঙে ঐ যে প্রাণবায়ু সে বিশ্বহিতে বিতরণ করেছিল, তাতেই পাখিরা তাকে ভালবাসলে; তাকে ঘিরে গান গাইলে। একদিন সে ফুলে ও ফলে বড় হবে। তার বীজ নিয়ে পাখিরা উড়ে যাবে নতুন সম্ভাবনার সূর্য-পথে।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in