গত ৩ ও ৭ মার্চ ২০২৬ যথাক্রমে শ্রীচৈতন্যদেব ও শ্রীমৎ স্বামী যোগানন্দজী মহারাজের
উৎসব-অনুষ্ঠান আবির্ভাবতিথি পালন : গত ৩ ও ৭ মার্চ ২০২৬ যথাক্রমে শ্রীচৈতন্যদেব ও শ্রীমৎ স্বামী যোগানন্দজী মহারাজের আবির্ভাবতিথিতে তাঁদের জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী বিশ্বাধিপানন্দ ও স্বামী শক্তিময়ানন্দ। ২৭ মার্চ শ্রীরামনবমীর দিন শ্রীশ্রীরামনাম-সংকীর্তন, ভজন, সংগীত প্রভৃতি অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : ১ মার্চ শ্রীমা সারদাদেবীর জীবন ও বাণী বিষয়ে আলোচনা করেন স্বামী ধর্মরূপানন্দ। ৮ ও ২২ মার্চ যথাক্রমে শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত ও শ্রীশ্রীমায়ের কথা পাঠ ও আলোচনা করেন স্বামী অধিযজ্ঞানন্দ ও স্বামী শক্তিময়ানন্দ। বিশেষ অনুষ্ঠান গত ১৫ মার্চ ২০২৬ ‘শ্রীমদ্ভগবদ্গীতার পথনির্দেশ ও ঈশ্বরলাভের উপায়’ বিষয়ে ‘স্বামী ওঙ্কারানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী শুক্লেশানন্দ। স্বাগত-ভাষণ দেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী ওঙ্কারানন্দজী মহারাজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন শৌভিক দত্ত। গত ২২ মার্চ ‘স্বামী ব্রহ্মানন্দ ও রামকৃষ্ণ সংঘ’ বিষয়ে ‘স্বামী নির্বাণানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজী মহারাজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন স্বামী শুক্লেশানন্দ। গত ২৯ মার্চ ‘রৈক্ব-জানশ্রুতি সংবাদ : আত্মবিকাশের প্রস্তাবনা’ বিষয়ে ‘স্বামী অভয়ানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী একচিত্তানন্দ। স্বাগত-ভাষণ প্রদান করেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী অভয়ানন্দজী মহারাজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন দেবরূপ পাল। গত ৯ থেকে ২১ মার্চ উদ্বোধন কার্যালয়ের ‘সারদানন্দ সভাগৃহ’-এ চিত্রপ্রদর্শনী ‘সঞ্চার’ অনুষ্ঠিত হয়। এর মূল আকর্ষণ ছিল নন্দলাল বসু-কৃত শ্রীশ্রীমায়ের বাড়ীর দোতলার আভ্যন্তরীণ নকশা ও আনুষঙ্গিক নির্দেশপত্র। স্বামী বিবেকানন্দের বিশিষ্ট শিল্পভাবনা ভগিনী নিবেদিতা ও অন্যান্য চিত্রশিল্পীর মাধ্যমে পরবর্তী শিল্প-আন্দোলনকে কী গভীরভাবে প্রভাবিত করেছিল এবং সঞ্চারিত করেছিল নতুন প্রাণের ধারা—সেটিই এই প্রদর্শনীর মূল সুর। প্রদর্শনীতে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অসিত হালদার, যামিনী রায় প্রমুখের অঙ্কিত চিত্র। এই উপলক্ষে আয়োজিত সভায় ‘শ্রীশ্রীমায়ের বাড়ী প্রসঙ্গ’ করেন স্বামী নিত্যমুক্তানন্দ এবং ‘প্রদর্শনী বিষয়ে কিছু কথা’ বলেন এর ‘কিউরেটর’ দেবদত্ত...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
