গত ২৪ ডিসেম্বর যিশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক্সন্ধ্যায় যথোচিত মর্যাদায় তাঁর
উৎসব-অনুষ্ঠান আবির্ভাবতিথি পালন : গত ১৫ ডিসেম্বর ২০২৫ শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজের আবির্ভাবতিথিতে তাঁর জীবনী ও বাণী পাঠ করেন স্বামী বিশ্বাধিপানন্দ। গত ২৪ ডিসেম্বর যিশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক্সন্ধ্যায় যথোচিত মর্যাদায় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া আঁটপুরে স্বামীজী ও তাঁর গুরুভাইদের ত্যাগব্রতের সংকল্পগ্রহণ বিষয়ে স্বামী ধ্যানপ্রিয়ানন্দ এবং বাইবেল থেকে পাঠ করেন স্বামী সর্ববন্দ্যানন্দ। যিশুখ্রিস্টের জীবন ও বাণী বিষয়ে আলোচনা করেন স্বামী আর্যেশানন্দ। সংগীত পরিবেশন করেন সৌভিক দত্ত। গত ২৬ ডিসেম্বর শ্রীমৎ স্বামী সারদানন্দজী মহারাজের আবির্ভাবতিথিতে বিশেষ পূজা, প্রসাদ বিতরণ প্রভৃতি অনুষ্ঠিত হয়। উদ্বোধন কার্যালয়ের সারদানন্দ সভাগৃহে আয়োজিত সভায় স্বাগত-ভাষণ প্রদান করেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। স্বামী সারদানন্দজীর জীবন ও বাণী বিষয়ে ভাষণ দেন স্বামী তত্ত্বসারানন্দ ও স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। সংগীত পরিবেশন করেন স্বামী সামপ্রিয়ানন্দ। সন্ধ্যায় সেতারবাদন পরিবেশন করেন পণ্ডিত পার্থ বোস। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ২১ ও ২৮ ডিসেম্বর যথাক্রমে শ্রীশ্রীমায়ের কথা এবং শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত পাঠ ও আলোচনা করেন স্বামী শক্তিময়ানন্দ ও স্বামী অধিযজ্ঞানন্দ। বিশেষ অনুষ্ঠান গত ২০ ডিসেম্বর ‘ব্যাবহারিক জীবনে আধ্যাত্মিকতা’ বিষয়ে ‘স্বামী গহনানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী সর্বলোকানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন ঋত্বিক ভট্টাচার্য। বিশেষ সংবাদ রামকৃষ্ণ-বেদান্ত সাহিত্যের পীঠস্থান উদ্বোধন কার্যালয় রামকৃষ্ণ-ভাবান্দোলনের প্রসারকল্পে পশ্চিমবঙ্গ, বহির্বঙ্গ ও বহির্ভারতে অনুষ্ঠিত একাধিক বইমেলায় অংশগ্রহণ করেছে। প্রতিটি বইমেলায় উদ্বোধনের স্টলগুলিতে উপস্থিত থেকেছে সব বয়সের উৎসাহী পাঠক। গত ৮ জানুয়ারি পর্যন্ত যে ৮৩টি বইমেলায় অংশগ্রহণ করা হয়েছে, তা প্রদত্ত হলো। পশ্চিমবঙ্গ—কলকাতা : উত্তর কলকাতা বইমেলা (শ্যামবাজার), কলকাতা জেলা বইমেলা, দমদম ইন্দিরা ময়দান বইমেলা, বেলেঘাটা অগ্রবাণী বইমেলা, বেহালা বইমেলা, হালতু বইমেলা, সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা, সুগম পার্ক (নরেন্দ্রপুর), লক্ষকণ্ঠে গীতাপাঠ (ময়দান)। হাওড়া : হাওড়া জেলা বইমেলা, দক্ষিণ হাওড়া বইমেলা, লিলুয়া বইমেলা, উলুবেড়িয়া বইমেলা, আমতা বইমেলা। হুগলি : তারকেশ্বর বইমেলা, চুঁচুড়া বইমেলা, সিঙ্গুর বইমেলা, হুগলি জেলা বইমেলা, ডানকুনি বইমেলা, শ্রীরামপুর বইমেলা, ধনিয়াখালি বইমেলা, চন্দননগর ইস্পাত...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
