পরবর্তিকালে পল্টু আইনব্যবসায় খ্যাতিলাভ করেন। প্রথমে ঘোষ অ্যান্ড ঘোষ
[পূর্বানুবৃত্তি : শ্রাবণ ১৪৩৩ সংখ্যার পর]।।২।। পরবর্তিকালে পল্টু আইনব্যবসায় খ্যাতিলাভ করেন। প্রথমে ঘোষ অ্যান্ড ঘোষ সলিসিটর কোম্পানিতে শিক্ষানবিশ হিসাবে কাজ করার পর পাকাপাকিভাবে আইনব্যবসা শুরু করেন ১৮৯১ সালের ২৬ এপ্রিল থেকে। পরবর্তিকালে ঘোষ অ্যান্ড ঘোষ কোম্পানিটি তাঁর হাতে এলে তিনি পার্টনারশিপ নিয়ে ফার্মের নতুন নাম করেন—কর মেটা অ্যান্ড কোম্পানি। এই সূত্রে মঠ-মিশনের যখনি কোনো আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রয়োজন হয়েছে, তিনি সাগ্রহে তা দিয়েছেন। স্বামীজী যখন বেলুড় মঠের ‘ট্রাস্ট ডিড’ তৈরি করেন, সেটি প্রণয়নের পিছনে পল্টুর মুখ্য ভূমিকা ছিল। তাছাড়াও ৬ ফেব্রুয়ারি ১৯০১-এ ডিডটি রেজিস্ট্রেশন করানোর সময় তিনি ছিলেন অন্যতম সাক্ষী।৩৪ ১৯০৮ থেকে ১৯০৯ সাল পর্যন্ত রামকৃষ্ণ মিশনের আইনি রূপ দেওয়া ও তার সংবিধান তৈরির কাজে স্বামী সারদানন্দজী ও স্বামী ব্রহ্মানন্দজী তাঁর সঙ্গে আলোচনা করতেন।৩৫পল্টুর বিবাহ হয়েছিল হাওড়া জেলার আন্দুলের নিকটবর্তী খোড়পের গিরীন্দ্র বসু মল্লিকের কন্যা সরযূবালার সঙ্গে। তাঁদের ছিল এক পুত্র বিজনচন্দ্র ও দুই কন্যা—কমলাবালা ও স্বর্ণলতা।৩৬ কমলাবালার বিবাহ হয় সেকালের পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার হুগলির সুখেন্দ্র নাথ ঘোষের সঙ্গে। স্বর্ণলতার বিবাহ হয় কলকাতার প্রথম শ্রেণির অ্যাকাউন্টেন্ট জেনারেল হেমেন্দ্র কুমার বসুর সঙ্গে। লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী হিসাবে সাফল্যলাভ করলেও পল্টুর পারিবারিক জীবনে কিন্তু নেমে এসেছিল দুর্যোগের কালো ছায়া। তাঁর একমাত্র ছেলে বিজনচন্দ্র উনিশ বছর বয়সে যক্ষারোগে আক্রান্ত হয়। তখন তার ছাত্রাবস্থা। পল্টু চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি, কিন্তু দিনের পর দিন অবস্থার অবনতি ঘটতে থাকে। তাই চিকিৎসকদের পরামর্শে ১৯১৩ সালের এপ্রিল মাসে তিনি পুত্র বিজন-সহ সপরিবারে বায়ুপরিবর্তনের জন্য আলমোড়াতে যান। মানসিকভাবে অসহায় পল্টু কনখলে অবস্থানরত মহাপুরুষ মহারাজকে আলমোড়াতে আসতে আবেদন জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে মহারাজ জুন মাসে চলে আসেন আলমোড়াতে পল্টুর কাছে। ১২ জুলাই ১৯১৩ তারিখের চিঠিতে স্বামী শিবানন্দজী লিখেছেন : “শ্রীরামকৃষ্ণ-কথামৃতে পল্টুর নাম বোধ হয় পড়িয়াছ। তাঁহার একমাত্র পুত্র, বয়স প্রায় ১৯ বৎসর, উত্তম লেখাপড়া করিতেছিল; কিন্তু দূরদৃষ্টবশতঃ অত্যন্ত কঠিন রোগাক্রান্ত হওয়ায় কলিকাতার সুবিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তিনি এখানে বিগত এপ্রিল মাসে তাহাকে এবং...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
