স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে বলেছিলেন : “শ্রীরামকৃষ্ণ যে কৃপা করে কাউকে স্পর্শ

স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে বলেছিলেন : “শ্রীরামকৃষ্ণ যে কৃপা করে কাউকে স্পর্শ করেছেন, এটা কি তামাসার কথা? তাঁর কাছে যে-সব নরনারী আসত, তারা এই রকম ক্ষণকালের স্পর্শেই নূতন জীবন লাভ করেছে—এ কথা কি আবার বলে বোঝাতে হবে?”১ শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য এমনই একজন ছিলেন প্রমথনাথ কর বা পল্টু।পল্টু বালকভক্তরূপে উপস্থিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। তাঁর জন্ম কম্বুলিয়াটোলার বিখ্যাত কর-বংশে। এই বংশটি বাংলার অত্যন্ত ঐতিহ্যশালী পরিবার। কর-বংশের আদিপুরুষ কুথু। তাঁর বংশে করপ্রিয় অনন্তের নাম থেকে বংশধারাটি ‘কর’ বলে অভিহিত হতে থাকে।২ এই কর-বংশ পানিহাটি সমাজভুক্ত দক্ষিণ রাঢ়ী কায়স্থ।৩ মাধব বসুর দক্ষিণ রাঢ়ীর কুলুজি অনুসারে বঙ্গে আগত গৌড় কায়স্থ ধারার প্রথম কর-বংশীয়ের নাম গিরিধর কর।৪ এই বংশেই পঞ্চদশ-ষোড়শ শতকে ছিলেন মকরধ্বজ কর। তিনি পানিহাটিতে বাস করতেন এবং শ্রীচৈতন্যদেবের পার্ষদ রাঘব পণ্ডিতের অনুগত বা শিষ্য ছিলেন। চৈতন্যচরিতামৃত-এ তিনি রাঘব পণ্ডিতের শাখা বলে বর্ণিত—“রাঘব পণ্ডিত প্রভুর আদ্য অনুচর।/ তাঁর এক শাখা মুখ্য মকরধ্বজ কর।।”৫ চৈতন্যদেব তাঁকে রাঘব পণ্ডিতের সেবা করার আদেশ দিয়েছিলেন। আবার পানিহাটিতে দণ্ডমহোৎসবের সময় তাঁর সবিশেষ উল্লেখ পাওয়া যায়। তাছাড়া চৈতন্যভাগবত-এও নিত্যানন্দের কাজের সহায়ক হিসাবেও তিনি বন্দিত—“পরম আনন্দ হৈলা রাঘবপণ্ডিত।/ শ্রীমকরধ্বজ-কর গোষ্ঠীর সহিত।।”৬ মকরধ্বজের অধস্তন ষষ্ঠপুরুষ দেওয়ান রামকানাই সরকারি নিমক মহলের দেওয়ান ছিলেন। তিনিই পানিহাটি থেকে কলকাতায় চলে আসেন ও কম্বুলিয়াটোলা অঞ্চলে বসতবাটি গড়ে তোলেন। চাঁদনি এলাকাতেও তাঁর কিছু ভূসম্পত্তি ছিল।৭মকরধ্বজের অধস্তন একাদশ পুরুষ হেমচন্দ্র কর এই বংশের সম্ভবত সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। সংসদ বাঙালি চরিতাভিধান (২য় সং) অনুসারে তাঁর জন্ম হয় পানিহাটিতে।৮ তাঁর পিতা মহেশচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন বাগবাজারের প্রসিদ্ধ দুর্গাচরণ মিত্রের মধ্যম পৌত্র মোহনচন্দ্রের একমাত্র কন্যা নিমুমণি। তাঁদের চারটি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন হেমচন্দ্র।৯ কৃতী পুরুষ হেমচন্দ্র কর প্রথমে দারোগারূপে কর্মজীবনে প্রবেশ করেন। কৌশলে মেদিনীপুরে দুর্ধর্ষ ডাকাতদল ধরে তিনি পদোন্নতি লাভ করেন। পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কলেক্টার হিসাবেও তাঁর প্রচুর খ্যাতি ও প্রতিপত্তি হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও হেমচন্দ্রের মধ্যে বিশেষ হৃদ্যতা ছিল। তাঁরা দুজনেই...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in