দক্ষিণেশ্বরে কুঠিবাড়ির ছাদে উঠে শ্রীরামকৃষ্ণের উচ্চৈঃস্বরে ‘তোরা সব

দক্ষিণেশ্বরে কুঠিবাড়ির ছাদে উঠে শ্রীরামকৃষ্ণের উচ্চৈঃস্বরে ‘তোরা সব কে কোথায় আছিস আয়রে’১ ডাক শুনে অনুরাগী যুবকবৃন্দের আগমন—আধ্যাত্মিক ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এ তো কোনো সাধারণ মানুষের ডাক নয়, যুগাবতারের ডাক। ভক্তগণের উদ্দেশে ভগবানের ডাক। তাঁর শরীর-মন আশ্রয় করে সাক্ষাৎ জগদম্বার নবীন ভাবগ্রহণের ডাক। সেই আহ্বানের সময় চোখে জল, যাতে ভালবাসা পূর্ণমাত্রায় দ্রবীভূত। তাই স্বামীজীর ভাষায় ‘তিনি এল-ও-ভি-ই (love) personified (মূর্তিমান প্রেম)’।২ কিছুদিন বাদে সেই ব্যাকুল ডাকে সাড়া দিয়ে একে একে সকলেই আসতে শুরু করলেন। বৈকুণ্ঠনাথ সান্যাল তাঁদের মধ্যে অন্যতম। শ্রীরামকৃষ্ণ চাইতেন, তাঁর যুবক ভক্তরা যেন মাঝে-মাঝেই তাঁর কাছে আসে। হয়তো সেজন্যই তাঁর কাছে আগমনের আগে বিধির বিধানে আদি বাসভূমি নদিয়া জেলার বেলপুকুর গ্রাম থেকে কর্মসূত্রে কলকাতায় এসে থাকা শুরু হয় বৈকুণ্ঠনাথের। শ্রীরামকৃষ্ণের সঙ্গে বৈকুণ্ঠনাথের প্রথম সান্নিধ্যলাভের সময়কাল ১৮৮৩ সালের শেষভাগ। সঙ্গী বাবুরাম মহারাজ (পরবর্তিকালে স্বামী প্রেমানন্দজী)। শ্রীরামকৃষ্ণের লীলাসহচরদের জীবন পর্যালোচনা করলে আমরা সকলের ক্ষেত্রে কমবেশি দেখতে পাই, তাঁদের জীবন মূলত তিনটি অধ্যায়ে বিভক্ত—শ্রীরামকৃষ্ণ-সান্নিধ্যে আসার পূর্ববর্তী জীবন, শ্রীরামকৃষ্ণ-পরশমণির প্রত্যক্ষ স্পর্শলাভ এবং শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর তাঁর ভাব দ্বারা পরিপুষ্ট জীবন। বৈকুণ্ঠনাথ সান্যাল এর ব্যতিক্রম নন। শ্রীরামকৃষ্ণ-সান্নিধ্যে আসার পূর্বে এই সময়কাল সম্পর্কে বৈকুণ্ঠনাথ বলেছেন : “…ছেলেবেলা হতেই ধর্মের উপর একটা টান ছিল। ধর্মব্যবসায়ী লোক পেলেই তার সঙ্গে ধর্ম সম্বন্ধে আলোচনা ও বাদানুবাদ করা যেত, কিন্তু প্রাণের পিপাসা কারো দ্বারা মিটত না। বরং যতই অনুসন্ধান করতাম, ততই চারিদিকে গোল ও প্রতারণা দেখতাম। মনের সন্দেহ মিটাবার ও একটু শান্তি পাবার জন্য ন্যায়, স্মৃতি, বেদান্ত প্রভৃতিতে পারদর্শী ব্যক্তিদের এবং শৈব, শাক্ত, বৈষ্ণব প্রভৃতি নানা ধর্মাচার্যদের সঙ্গে মিশতে লাগলাম, দেখলাম ইঁহারা সকলেই একরকম উপদেশ আমাদের করেন আর নিজেরা আর একরকমে চলেন। এখনকার নবীন সমাজসকলেও ঢোকবার চেষ্টা করলাম, দেখলাম সেখানেও এই ভাব। এইরূপ চেষ্টায় দিনের পর দিন যেতে লাগল কিন্তু প্রাণ যা চায় তার কিছুমাত্রও কোন জায়গায় পেলেম না। মনে অশান্তির স্রোত ক্রমেই বৃদ্ধি হতে লাগল ও ধর্মরাজ্যের সর্বত্রই...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in