গুজরাটের পোরবন্দর থেকে স্বল্প দূরে সমুদ্রতীরবর্তী কুচাড়ি গ্রামে বহু
[পূর্বানুবৃত্তি : ফাল্গুন ১৪৩২ সংখ্যার পর]।।২।। খিমেশ্বর শিব গুজরাটের পোরবন্দর থেকে স্বল্প দূরে সমুদ্রতীরবর্তী কুচাড়ি গ্রামে বহু প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে। সেসবের মধ্যে একটি হলো প্রাচীন খিমেশ্বর মহাদেবের মন্দির। জনশ্রুতি, এই মন্দির পাণ্ডবদের দ্বারা প্রতিষ্ঠিত। মন্দির-মধ্যে অবস্থিত শিবলিঙ্গটি ভীম বালুকা দ্বারা নির্মাণ করেছিলেন। ভারত-পরিক্রমার সময় স্বামীজী পোরবন্দরে এসে এই মহাদেবকে দর্শন করেছিলেন। কোটীশ্বর মহাদেব ১৮৯২ সালে পরিব্রাজক স্বামীজীর সন্ধানে যখন অখণ্ডানন্দজী ব্যাকুলভাবে ভারতের পশ্চিম প্রান্তে ঘুরছেন, সেই সময় তিনি দর্শন করেছিলেন কোটীশ্বর মহাদেবকে। ভুজ থেকে প্রায় ১৫৪ কিলোমিটার দূরে নারায়ণ সরোবরের কাছে রয়েছে এই কোটীশ্বর শিবমন্দির। কথিত আছে, রাবণ অহংকারে মত্ত হয়ে শিব-প্রদত্ত একটি শিবলিঙ্গ নিয়ে যাওয়ার পথে সেটি তাঁর হাত থেকে এখানে পড়ে যায়। মদগর্বিত রাবণকে শিক্ষা দিতে লিঙ্গটি একই রকমের এক কোটি লিঙ্গে বিভক্ত হয়। রাবণ আসল লিঙ্গটি চিনতে না পেরে একটি লিঙ্গ নিয়ে চলে যান, পরবর্তিকালে আসল লিঙ্গটি ‘কোটীশ্বর’ নামে এই স্থানে প্রতিষ্ঠিত হন। পঁড়েলা মহাদেব উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে ফফামাঁউয়ের থারভাই গ্রামে রয়েছে পঁড়েলা মহাদেবের সুপ্রাচীন মন্দির। জনশ্রুতি, এই মন্দির পাণ্ডবরা প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য স্বামী বিজ্ঞানানন্দজী একাধিকবার পঁড়েলা মহাদেব দর্শনে গিয়েছিলেন। সেই সম্পর্কে তিনি জানিয়েছেন : “ফফামাঁউ ষ্টেশন হতে প্রায় তিনচার মাইল। ফফামাঁউএ পৌঁছানোর পরে পাচকটি গঙ্গায় নাইতে গেল, আমিও গেলাম তার সঙ্গে।… স্নান করে পথে চলতে আরম্ভ করলাম বালির চড়ার উপর দিয়ে। রোদ ঝাঁ ঝাঁ করছে। বেলা প্রায় বারটা হবে। রাস্তা যেন আর ফুরোয় না। মনে হল ঠাকুর! তুমি এখানে এত দূরে কেন? তারপর দেখলাম আমারই দোষ—পঁড়েলা মহাদেব তো আর আমায় যেতে বলেন নি? যা হোক গিয়ে তো পৌঁছলাম। মন্দিরের চারিদিকে মাটির আর খাপরার টুকরার ঢিপি। বেশী ভিড় বলে, লোকে মহাদেবের উদ্দেশ্যে মাটির শিশি করে জল ছুঁড়ে দেয়—মন্দিরে ঢুকতে পায় না কিনা, তাই। মন্দিরের চারিদিকে চার দরজা—ভিতরে পাকা পনর ফিট চৌকো। খুব জল কাদা হয়ে আছে। আমি জল ও ফুল চড়িয়ে হাতদিয়ে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
