বাংলা মুদ্রণ ও প্রকাশনার ইতিহাসে সচিত্র গ্রন্থের যে বিস্মৃত অথচ সমৃদ্ধ অধ্যায় রয়েছে

খোদাইচিত্রকোষ : উনিশ শতকের বাংলার গ্রন্থচিত্রণজ্যোতির্ময় ভট্টাচার্যপ্রকাশক : একলব্য পাবলিশিংরাজপুরকলকাতা-৭০০১৪৯১৮০০.০০ বাংলা মুদ্রণ ও প্রকাশনার ইতিহাসে সচিত্র গ্রন্থের যে বিস্মৃত অথচ সমৃদ্ধ অধ্যায় রয়েছে, এই গ্রন্থটি তাকে নতুন করে আলোকিত করেছে। বাংলা বইয়ের ইতিহাস দৃশ্যমান শিল্পভাবনারও সা‌ক্ষী—এই উপলব্ধিকে সামনে রেখেই গ্রন্থটির নির্মাণ। ধাতুখোদাই ও কাঠখোদাই ছবির ব্যবহার কীভাবে বাংলা প্রকাশনায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছিল এবং নান্দনিকতা ও পাঠক-চাহিদার মেলবন্ধন কীভাবে সচিত্র গ্রন্থকে একটি স্বতন্ত্র শিল্পমাধ্যমে উন্নীত করেছিল, তা এই গ্রন্থে আলোচিত হয়েছে। বাংলা বই, পত্রিকা, পঞ্জিকা ও বিজ্ঞাপনে ব্যবহৃত খোদাইচিত্র আজ প্রায় অদৃশ্য। অথচ গুরুত্বের বিচারে এগুলি নিঃসন্দেহে ‘মণিমুক্তো’। সেই হারিয়ে যেতে বসা চিত্রসম্ভার পুনরায় আমাদের সামনে উপস্থিত করেছেন জ্যোতির্ময় ভট্টাচার্য। গ্রন্থটির উল্লেখযোগ্য দিক হলো প্রতিটি ছবির সঙ্গে তথ্যমূলক ‘ক্যাপশন’। এতে ছবির ঐতিহাসিক ও শৈল্পিক প্রেক্ষাপট সহজে অনুধাবন করা যায়। খোদাইচিত্র নির্মাণের প্রকরণ ও পদ্ধতি গ্রন্থে অত্যন্ত যত্নের সঙ্গে আলোচিত হয়েছে। ধাতুখোদাই ও কাঠখোদাইয়ের ইতিহাস, কাগজের ধরন, ছাপার কৌশল এবং জলবায়ু ও রঙের কারণে ছবির ক্ষয়—সবই যুক্তিসংগতভাবে আলোচিত হয়েছে। এর পাশাপাশি খোদাইশিল্পীদের অবস্থানও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। বইটির চিত্রবিন্যাস দৃষ্টি আকর্ষণ করে, বিশেষ করে রঙিন চিত্রগুলি। ছাপা স্পষ্ট, কাগজের মান উন্নত, পৃষ্ঠাবিন্যাস ও অলংকরণ পরিমিত অথচ রুচিসম্মত। সার্বিকভাবে এই বই অনুসন্ধিৎসু পাঠক ও গবেষকের কাছে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সহচর হয়ে উঠবে—এবিষয়ে সন্দেহের অবকাশ নেই।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in