গীতিময় শিবের মহাজাগতিক তানে এই চাওয়া-পাওয়ার স্থূল গণনা স্বরের আরোহণ
আমাদের মনোমাঝে বিছিয়েছেন তিনি প্রেমের নিত্য আসন। স্তোত্র-গীতে তাঁর, দেবতারা নিশিদিন মাতোয়ারা। সে অমল মূর্তির ধবল উদ্ভাসে চিত্ত স্নিগ্ধ হয়। তনুতে তাঁর যেন রজতগিরি কিরণ ঢেলেছে। অঙ্গকান্তির পেলবতা অন্তরাত্মাকে শুদ্ধ করে। ললাটজটায় লেগে রয়েছে শিশুশশীর মৃদু হাসি। কখনো তিনি পঞ্চানন, আবার কখনো একবক্ত্র। কেউ বলে তাঁর দুটি হাত, কেউ বা বলে আরো বেশি। ত্রিশূল-পিনাক-পরশু হোক কিংবা ডমরু-বীণা—সকল কিছুতে তিনি সমান পারঙ্গম। বরাভয়মুদ্রায় তিনি লালন করেন চরাচর। তিনি আমাদের আশুতোষ শিব—বিশ্বের আদি—জগতের কারণবীজ। বিশ্বনাথের প্রেমসাগরে করুণার এমন জোয়ার যে, জীবের সব অপূর্ণতা ভাঁটার টানে কোথায় যেন থিতিয়ে পড়ে! আমাদের ক্ষুদ্রতা তাঁর কাছে অতিক্ষুদ্র হয়ে হারিয়ে যায়। যে-উদারতায় তিনি অমৃতে-গরলে ভেদ দেখেন না, তা-ই তাঁর সত্তার অনন্যতা—তাঁর শিবত্ব। আমাদের যাকিছু ভাল, তা তিনি শিবত্বে উন্নীত করে নেন। আর আমাদের বিষময় দোষটিকেও সেই দক্ষিণামূর্তি গুণ বলে আদরে গ্রহণ করেন। তাই তো তিনি নীলকণ্ঠ। অর্ধনিমীলিত কৃপানয়নের হেতুহীন করুণায় তাকিয়ে দেখেন জগৎকে—আমাদের প্রত্যেককে। সেই দেবাদিদেবের কল্যাণচরিত থেকে দু-চার কথায় এখন আমরা তাঁর অনুচিন্তন করব। মহেশ্বর ব্রহ্মা হয়ে চরাচর সৃষ্টি করেন, বিষ্ণুরূপে স্থিতি এবং রুদ্রমূর্তিতে সেসবের বিলয় ঘটান। তিনি পিতা হয়ে স্নেহ দেন আর মাতা হয়ে বাৎসল্যে আমাদের সজীব রাখেন। তাই তো তিনি প্রিয় এত সবার চোখে। ভক্তের হাতে একটিমাত্র বেলপাতা আর এক ঘটি জলেই তাঁর তুষ্টি। তা সে ব্রাহ্মণ বা চণ্ডাল, রাজা বা ভিখারি—যে-ই হোক না কেন। তাঁর বিশাল ব্যাপ্তিতে কোনো বাছ-বিচার নেই। শ্মশানে শ্মশানে শঙ্কর জীবের সংসার-পাশ ছেদন করে ফেরেন। যে-জগদ্ধিতের স্পৃহায় প্রাণপ্রচ্ছেদপ্রীত ভোলানাথ ভীষণ গরল পান করেন, তিনি যে আমাদের ত্রিতাপের সকল জ্বালা জুড়িয়ে কোলে তুলে নেবেন, তাতে আর আশ্চর্য কী! তিনি বৈদ্যনাথ—ভবরোগ বিনাশ করেন, আবার দেহরোগও শান্ত করেন। অসীমে বিস্তৃত তাঁর সুশীতল বাহুপাশে আমরা নিজেদের বড় নিরাপদ মনে করতে পারি। তাঁর প্রেমছায়ে চিত্তে আরাম লাগে, আন্তরিক আপনার বোধ হয়। শিববাহন নন্দীর মতো ধীর, বীর ও পবিত্র হয়ে প্রভুর দর্শনমানসে নির্নিমেষ বসে থাকতে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
