‘শিব’ শব্দের অর্থ মঙ্গলময় এবং ‘লিঙ্গ’ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক। সুতরাং যে-প্রতীক বা চিহ্নে

সনাতন ধর্মের পরিধি যতদূর বিস্তৃত, সেই বৃত্তের মধ্যে খুঁজলে যাঁকে সর্বত্র পাওয়া যাবে—তিনি হলেন শিব। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিশাল ভারতবর্ষের প্রতিটি প্রদেশে তিনি উপাসিত হন অতি সমাদরে। শিবহীন যজ্ঞ বিফল, শিবহীন পূজা বিফল, শিবচিন্তাহীন জীবনও বিফল। স্বামীজী তাঁর বিখ্যাত ‘স্বদেশমন্ত্র’-এ বলেছেন : ‘ভুলিও না—তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর।’১ শঙ্করাচার্য সনাতন বৈদিক ধর্মকে দৃঢ়ভিত্তিতে প্রতিষ্ঠা করেছিলেন। তার অঙ্গরূপে তিনি আমাদের প্রাচীন শাস্ত্রসমূহে উপদিষ্ট পঞ্চদেবতার উপাসনার প্রচার করেছিলেন। সেই পঞ্চোপাসনার মধ্যে শিবোপাসনা বা শিবপূজা ভারতের সকল সম্প্রদায়ের মধ্যে বিশেষ স্থান অধিকার করে রয়েছে। ভগবান শিব ধর্ম, অর্থ, কাম, মোক্ষ—এই চতুর্বর্গের দাতা। শিবপূজায় সকলেই অধিকারী। কী নারী কী পুরুষ—সকল জাতি ও বর্ণের শিবপূজায় অধিকার। তিনি আশুতোষ। ভক্তিপূর্বক একটু জল বা একটি বিল্বপত্র দিলেই তিনি প্রসন্ন হন এবং সাধকের মনোবাঞ্ছা পূর্ণ করেন। শিবপূজার ক্ষেত্রে পুরাণ, তন্ত্র প্রভৃতি সকল শাস্ত্র শিবলিঙ্গপূজার নির্দেশ দিয়েছেন। শিবোপাসনায় শিবমূর্তির পূজা অপেক্ষা শিবলিঙ্গের পূজাই অধিক প্রশস্ত এবং ফলদায়ী। সেই কারণে সকল তীর্থ ও দেবালয়ে শিবলিঙ্গরূপে ভগবান শিব পূজিত হন। বেদ, পুরাণ, তন্ত্র প্রভৃতি সমস্ত শাস্ত্র এই শিবলিঙ্গের মাহাত্ম্য উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন। তাই সমস্ত সম্প্রদায়ের গৃহস্থ ও ত্যাগী সাধকবর্গ শিবলিঙ্গপূজা করে থাকেন। যুগ যুগ ধরে সাধক থেকে শুরু করে অগণিত সাধারণ মানুষ পার্থিব সুখের আশায় বা সংকটমুক্তির কামনায় কিংবা মোক্ষলাভের উপায়রূপে শাস্ত্রের উপদেশক্রমে শিবলিঙ্গের পূজা করে এসেছেন। ভগবানের গভীর অর্থবহ মূর্তি বা প্রতীক এই শিবলিঙ্গ। সমগ্র বেদ যাঁর মাহাত্ম্য বর্ণনায় অক্ষম—তাঁর মহিমাবর্ণন দুঃসাহস বটে। কিন্তু সেই মহাদেবের মহিমাকীর্তন ভবসমুদ্রপারের উপায়স্বরূপ ও তাঁর প্রসন্নতালাভের কারণ। শিবলিঙ্গের তাৎপর্য ‘শিব’ শব্দের অর্থ মঙ্গলময় এবং ‘লিঙ্গ’ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক। সুতরাং যে-প্রতীক বা চিহ্নে মঙ্গলময় ভগবান শিবের পূজা করা হয়, তাকে বলা হয় ‘শিবলিঙ্গ’। শিবলিঙ্গ সর্বদা যোনিপীঠ বা গৌরীপট্টের ওপর প্রতিষ্ঠিত। গৌরীপট্ট শক্তি বা জগন্মাতার প্রতীক। অগ্নি এবং তার দাহিকাশক্তি যেমন অভিন্ন—তেমনই শিব ও শক্তি অভিন্ন, অবিচ্ছেদ্য। শিব ও শক্তি একই ব্রহ্মের দ্বিবিধ প্রকাশ।...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in