আদর্শের প্রতি নিষ্ঠাবান ও সচেতন শঙ্কর ভাবতে শুরু করলেন—তিনি অনেক কিছু শিখে

[পূর্বানুবৃত্তি : বৈশাখ ১৪৩৩ সংখ্যার পর]।।২।। আদর্শের প্রতি নিষ্ঠাবান ও সচেতন শঙ্কর ভাবতে শুরু করলেন—তিনি অনেক কিছু শিখে বিখ্যাত হয়েছেন বটে, কিন্তু সত্যিই কি জ্ঞান অর্জন করেছেন? জীবন-সমস্যার সমাধান কি তিনি আদৌ করতে পেরেছেন? শাস্ত্রে বহু কিছু পড়েছেন, কিন্তু সেগুলি কি জীবনে উপলব্ধি করেছেন? যদি তা না হয়ে থাকে, তবে সেগুলি শেখার কী মূল্য? সেক্ষেত্রে সেই বিদ্যা তাঁর জন্য কল্যাণকর হওয়ার পরিবর্তে কেবল বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি উপলব্ধি করলেন, তত্ত্বের পাহাড়সম জ্ঞানের চেয়ে এক বিন্দু আচরণই অনেক বেশি মূল্যবান। ভাবতে লাগলেন—শাস্ত্রে যে-সত্যগুলি তিনি শিখেছেন, সেগুলি কীভাবে জীবনে বাস্তবায়িত করা যায়। চারদিকে তাকিয়ে তিনি আরো বেদনাহত হলেন। কারণ, সেই সময় সমাজের অবস্থা অত্যন্ত শোচনীয়। পণ্ডিতের অভাব নেই, কিন্তু তাদের বিদ্যা সীমাবদ্ধ কেবল গ্রন্থের মধ্যেই। তারা সুন্দরভাবে কথা বলতে পারে, শাস্ত্র চমৎকার ব্যাখ্যা করতে পারে, কিন্তু তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তারা অন্যদের যা করতে বলে, তা নিজেরা করে না; তাদের মন সম্পূর্ণ নিয়োজিত অর্থোপার্জন ও ভোগবিলাসে। শঙ্কর এসব দেখে আরো উদ্বিগ্ন হয়ে পড়লেন। তাঁর এতটাই দায়িত্ববোধ যে, এসবের জন্য তিনি নিজেকেই দোষারোপ করতে শুরু করলেন; দৃঢ়সংকল্প করলেন—নিজেই সবার সামনে এক আদর্শ জীবন যাপন করবেন। বুঝতে পারলেন, আধ্যাত্মিক পুনর্জাগরণ ছাড়া মানুষের অবস্থার উন্নতির অন্য কোনো পথ নেই। কিন্তু তা কীভাবে সম্ভব—এই প্রশ্নই তাঁর সামনে সবচেয়ে বড় হয়ে দাঁড়াল। শঙ্করের যখন এমন মানসিক অবস্থা, তখন তাঁর পিতা বৃদ্ধ শিবগুরু দেহত্যাগ করলেন। পিতার আকস্মিক মৃত্যু তাঁর জীবনে এক গভীর পরিবর্তন নিয়ে এল। তিনি বন্ধু ও আত্মীয়স্বজনের সহায়তায় শাস্ত্রবিধি অনুসারে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া এবং সমস্ত নিয়ম যথাযথ পালন করলেন। কিন্তু তাঁর অন্তরে এমন কিছু চলছিল, যা জীবনে এক সম্পূর্ণ রূপান্তর ঘটিয়ে দিল। তিনি পিতাকে অত্যন্ত ভালবাসতেন, পিতার মৃত্যু—এই পার্থিব অস্তিত্ব থেকে বিদায়—তাঁকে নিদারুণভাবে আঘাত করল। কিছুদিন ধরেই তিনি জীবন ও মৃত্যুর বিষয়টি নিয়ে চিন্তা করছিলেন। যাঁকে তিনি সবচেয়ে আপন ও প্রিয় মনে করতেন, তাঁর মৃত্যু...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in