বিভিন্ন রামায়ণ গ্রন্থে ব্যবহৃত কাঠখোদাই চিত্র, যা আজ প্রায় বিস্মৃতির অন্তরালে

Engraved Epic Early Bengal Prints of RamayanaJyotirmoy BhattacharyaPublished by :Book Alinda, 2nd Floor100B, N. S. C. Bose RoadKolkata-7000401500.00 বিভিন্ন রামায়ণ গ্রন্থে ব্যবহৃত কাঠখোদাই চিত্র, যা আজ প্রায় বিস্মৃতির অন্তরালে—সেই প্রাচীন ও জনপ্রিয় মাধ্যমটি আমাদের সামনে উন্মোচিত হয়েছে এই গ্রন্থের মাধ্যমে। ছাপার স্বচ্ছতায় কাঠখোদাইয়ের সূক্ষ্ম রেখা, ভঙ্গি ও গতি পাঠকের দৃষ্টিতে স্পষ্টভাবে ধরা পড়ে। প্রতিটি চিত্রের শেষে সংক্ষিপ্ত অথচ তথ্যসমৃদ্ধ বিবরণ বিশেষ উল্লেখের দাবি রাখে। পৃষ্ঠাবিন্যাস ও অলংকরণ বিষয়গত গাম্ভীর্য ও নান্দনিকতাকে আরো গভীরতা প্রদান করেছে। এই গ্রন্থের সর্বাধিক তাৎপর্যপূর্ণ দিক—চিত্রগুলির অন্তরালে থাকা সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের বিশ্লেষণ। গ্রন্থকার যেভাবে শিল্পীদের সামাজিক দৃষ্টিভঙ্গিকে রামায়ণ-এর চিত্র দৃশ্যায়নের সঙ্গে সম্পর্কিত করেছেন, তা এই গ্রন্থকে এক মূল্যবান সাংস্কৃতিক দলিলে উন্নীত করেছে। গ্রন্থটি যেমন একদিকে বাংলার প্রাচীন মুদ্রণ ও চিত্রশিল্পের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনই রামায়ণ পাঠের এক নতুন দৃশ্যগত অভিজ্ঞতা পাঠকের সামনে উন্মুক্ত করে। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in