১৬ মে ২০২৬ পুণ্য ফলহারিণী কালীপূজার দিন বেলুড় মঠ ডাকঘরের বিপরীত দিকে
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ : গত ১ মে ২০২৬ রামকৃষ্ণ মিশনের ১৩০তম প্রতিষ্ঠাদিবস উদ্যাপিত হয়। এদিন আয়োজিত সভায় সভাপতিরূপে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ আশীর্বাণী প্রদান করেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ, প্রায় ৪০০ সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ভক্তবৃন্দ। ১৬ মে ২০২৬ পুণ্য ফলহারিণী কালীপূজার দিন বেলুড় মঠ ডাকঘরের বিপরীত দিকে নবনির্মিত ছয়তলা অতিথিনিবাস ‘মা সারদা ভবন’-এর দ্বারোদ্ঘাটন করেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ-ত্রয় পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ ও পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ এবং বহু সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, কামারপুকুর : গত ১ মে ২০২৬ পুণ্য বুদ্ধপূর্ণিমার দিন কামারপুকুরে বুধুই মোড়ল শ্মশানে শ্রীরামকৃষ্ণের সাধনপীঠে নবনির্মিত স্মারক তথা প্রার্থনাকক্ষের দ্বারোদ্ঘাটন করেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ। শ্রীরামকৃষ্ণ কখনো কখনো এখানে এক বটবৃক্ষের নিচে বসে ধ্যান করতেন। রামকৃষ্ণ মিশন, নরোত্তমনগর : গত ৩ মে ২০২৬ নবনির্মিত ছাত্রাবাস ‘অভেদানন্দ ভবন’-এর প্রতিষ্ঠা করেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। পরদিন অরুণাচলপ্রদেশের উপমুখ্যমন্ত্রী মাননীয় চৌনা মেইন এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রামকৃষ্ণ মিশন, ডিব্রুগড় : গত ৮ মে ২০২৬ নবনির্মিত সাধুনিবাস ‘প্রেমানন্দ ভবন’-এর দ্বারোদ্ঘাটন করেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন আশ্রম, বেলাগভি : গত ৮ থেকে ১০ মে ২০২৬ বিশেষ পূজা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে আশ্রমের রজতজয়ন্তী (২০০০—২০২৫) উৎসবের সমাপ্তিপর্ব উদ্যাপিত হয়। পরদিন স্বামী বিবেকানন্দ বিষয়ে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধন করেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ। বহু সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং এক হাজারেরও বেশি ভক্ত এই উৎসবে যোগদান করেন। দেহত্যাগ স্বামী মায়াতীতানন্দ (প্রদীপ মহারাজ) গত ২২ জুন ২০২৬ রাত্রে ভদোদরা কেন্দ্রে দেহত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
