প্রথম দিন তিনি এই কেন্দ্রের তোরণ উদ্বোধন এবং পরদিন পার্শ্ববর্তী
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, উটকামন্ড : গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ এই কেন্দ্রের শতবর্ষপূর্তি উৎসবের (১৯২৬—২০২৬) শুভ সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। প্রথম দিন তিনি এই কেন্দ্রের তোরণ উদ্বোধন এবং পরদিন পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ে স্বামীজীর মূর্তির আবরণ উন্মোচন ও নিকটবর্তী এক গ্রামে ‘রামকৃষ্ণ মঠ, উটি সেন্টেনারি হল’-এর দ্বারোদ্ঘাটন করেন। এছাড়া ২৭ তারিখ তিনি এই ঘটনা স্মরণে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, বৃন্দাবন : গত ৬ মার্চ ২০২৬ এই কেন্দ্রের পানিঘাট প্রাঙ্গণে (পুরানো আশ্রম) নবসংস্কৃত প্রার্থনাগৃহের দ্বারোদ্ঘাটন করেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। গত ৭ মার্চ শ্রীমৎ স্বামী যোগানন্দজী মহারাজের শুভ আবির্ভাবতিথিতে তিনি কেন্দ্রের হাসপাতালের ‘অঙ্কোলজি ব্লক’-এর উদ্বোধন করেন। এরপর সুসজ্জিত ক্যান্সার চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ, উত্তরপ্রদেশের রাজ্যপাল মাননীয়া আনন্দিবেন প্যাটেল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। নতুন উপকেন্দ্র স্থাপন গত ১ ফেব্রুয়ারি ২০২৬ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজী মহারাজের পুণ্য আবির্ভাবতিথিতে শ্রীরামকৃষ্ণদেবের দিব্য আবির্ভাবের সঙ্গে সম্পর্কিত বিহারের পবিত্র তীর্থ গয়াজীতে (পূর্বতন গয়া) বহুদিনের আকাঙ্ক্ষিত একটি উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এদিন শহর থেকে ৩০ কিমি দূরে এই নতুন উপকেন্দ্রটি উৎসর্গ করে প্রার্থনাগৃহ, সাধু ও অতিথি নিবাস এবং শিক্ষাবিষয়ক কার্যক্রমের জন্য নির্মিত একটি ভবনের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ। এই অনুষ্ঠানে ৬২ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী, ২০০ ভক্ত এবং ২,০০০ স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। এই নতুন উপকেন্দ্র সরাসরি বেলুড় মঠের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করবে। এই উপকেন্দ্রের ঠিকানা : Ramakrishna Math, Vill. Jharha (near Matua Pahar), P.O. Gurua, Dist. Gayaji, Bihar 824205, Ph. No. 7903491011, email : gaya@rkmm.org ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত বাঁকুড়া জেলার ‘ইন্দাস শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম’কে অধিগ্রহণ করে গত মার্চ ২০২৬ রামকৃষ্ণ মিশন সোমসার কেন্দ্রের উপকেন্দ্রে পরিণত করা হয়েছে।...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
