গত ১০ জানুয়ারি ২০২৬ বিশেষ পূজা, ভক্তিগীতি, সংগীত প্রভৃতির মাধ্যমে
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ১০ জানুয়ারি ২০২৬ বিশেষ পূজা, ভক্তিগীতি, সংগীত প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি উদ্যাপিত হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠানে বহু ভক্ত উপস্থিত ছিলেন। বিকালের ধর্মসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বোধসারানন্দ। প্রায় ১১,০০০ ভক্ত খিচুড়ি-প্রসাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শিকড়া-কুলীনগ্রাম : গত ৩০ নভেম্বর ২০২৫ নবনির্মিত ‘প্রেমানন্দ অতিথিনিবাস’-এর দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। এই দিন তিনি প্রস্তাবিত ‘গদাধর অভ্যুদয় প্রকল্প’ ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। স্বামী সুবীরানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ‘ইন্ডিয়ান এপিক কালচার সেন্টার, কলকাতা’ এই কেন্দ্রকে ‘বিশ্বনায়ক বিবেকানন্দ এপিক অ্যাওয়ার্ড’ প্রদান করে। পুরস্কারের মধ্যে ছিল দুটি ট্রফি, একটি শংসাপত্র ও ২৩,০০০ টাকা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটি, জামশেদপুর : গত ৫ জানুয়ারি ২০২৬ সাকচির সারদামণি গার্লস হাই স্কুলের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মঠ, আলমবাজার, কলকাতা : স্বামী বিবেকানন্দ ও তাঁর গুরুভ্রাতাদের পদার্পণধন্য ঐতিহাসিক আলমবাজার মঠকে রামকৃষ্ণ মঠ, বেলুড় অধিগ্রহণ করে সংস্কারের দ্বারা ঠিক পূর্বাবস্থায় নিয়ে এসেছে। গত ১২ জানুয়ারি ২০২৬ জাতীয় যুবদিবসে মিউজিয়াম-সহ ঐ ঐতিহ্যবাহী ভবনের দ্বারোদ্ঘাটন করেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি আশীর্বাণী প্রদান করেন। ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ-ত্রয় পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ ও স্বামী সুবীরানন্দজী মহারাজ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা : গত ১৬ জানুয়ারি ২০২৬ এই কেন্দ্রের গাঙ্গাইল রোড-স্থিত উপকেন্দ্রের ছাত্রাবাস ‘বীরেশ্বরানন্দ ভবন’-এর উদ্বোধন করেন স্বামী সুবীরানন্দজী মহারাজ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডঃ মানিক সাহা এই কেন্দ্রে প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের একটি মূর্তির আবরণ উন্মোচন করেন। আয়োজিত জনসভায় ভাষণ দেন স্বামী সুবীরানন্দজী মহারাজ, মাননীয় ডঃ মানিক সাহা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। নতুন উপকেন্দ্র স্থাপন ১৯৫৬ সালে রাজস্থানের...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
