ভক্তসম্মেলন ও যুব উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্বামীজীর একটি

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, থাঞ্জাভুর (তামিলনাড়ু) : গত ২৭ অগস্ট ২০২৫ আশ্রমের গ্রামীণ কেন্দ্রে সম্প্রসারিত ‘প্রেয়ার হল কাম ভিলেজ এম্পাওয়ারমেন্ট সেন্টার’-এর উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই উপল‌ক্ষে ২৫ থেকে ২৯ অগস্ট পাঁচদিনের অনুষ্ঠানে বিশেষ পূজা, ভজন, সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তসম্মেলন ও যুব উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্বামীজীর একটি মূর্তির আবরণ উন্মোচন করা হয়। রামকৃষ্ণ মিশন আশ্রম, সালেম (তামিলনাড়ু) : গত ৩১ অগস্ট ২০২৫ নবসংস্কৃত মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই উপল‌ক্ষে বিশেষ পূজা, ভজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রায় ১০০ সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ১৫,০০০ ভক্ত যোগদান করেন। রামকৃষ্ণ মিশন আশ্রম, সোহরা (চেরাপুঞ্জি, মেঘালয়) : গত ১২ সেপ্টেম্বর ২০২৫ আশ্রমের শতবর্ষপূর্তি (১৯২৪—২০২৪) উৎসবের সমাপ্তি পর্বের শুভসূচনা করেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর তিনি কেন্দ্রের নতুন মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন এবং সেলা উপকেন্দ্রের প্রার্থনাগৃহে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি স্থাপন করেন। ১৪ সেপ্টেম্বর তিনি খাসি ভাষায় অনূদিত শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-এর দ্বিতীয় খণ্ড প্রকাশ করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ম্যাঙ্গালুরু (কর্ণাটক) : গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ নবনির্মিত মাল্টিপারপাস হল ‘অমৃতভবন’-এর দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ। কেন্দ্রের ৭৫তম বর্ষপূর্তি (১৯৫১—২০২৬) উৎসব উপল‌ক্ষে আয়োজিত জনসভায় তিনি এই আশ্রম বিষয়ে রচিত একটি পুস্তিকা ও তথ্যচিত্র প্রকাশ করেন। রামকৃষ্ণ মিশন আশ্রম, গুয়াহাটি (অসম) : ১৯০১ সালে স্বামী বিবেকানন্দের কামাখ্যা-মন্দির দর্শনের ১২৫তম বর্ষপূর্তি উপল‌ক্ষে গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ সারাবছরব্যাপী উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (RKMVERI), বেলুড় : গত ২১ সেপ্টেম্বর ২০২৫ মহালয়া তিথিতে বেলুড় মঠে ‘সম্পূর্ণ শ্রীদুর্গা সপ্তশতী’ পাঠের আয়োজন করা হয়। প্রায় ৯০০ ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in