এই গ্রন্থে রবীন্দ্রনাথের গানের ভাবসমুদ্র থেকে নির্বাচিত মুক্তোগুচ্ছকে সংক্ষিপ্ত অথচ

বাণী তব ধায় (দ্বিতীয় ও তৃতীয় খণ্ড)সুনীল মল্লিকপ্রকাশক : তাপস বসুঅ‌ক্ষরবৃত্ত প্রকাশনা১২ কামার পাড়া লেন এবং ৭০ পি কে সাহা লেনকলকাতা-৭০০০৩৬৬০০.০০ (প্রতিটি খণ্ড) এই গ্রন্থে রবীন্দ্রনাথের গানের ভাবসমুদ্র থেকে নির্বাচিত মুক্তোগুচ্ছকে সংক্ষিপ্ত অথচ তথ্যসমৃদ্ধ আলোচনায় সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা হয়েছে। গ্রন্থকার রবীন্দ্র-সংগীতের নয়টি পর্যায়ের একটি প্রাঞ্জল পথনির্দেশ রচনা করেছেন। ‘গীতাঞ্জলি’, ‘গীতিমাল্য’ ও ‘গীতালি’ কাব্যত্রয়ের আত্মবিলোপমুখী সাধনা থেকে বঙ্গভঙ্গ-প্রসঙ্গের স্বদেশচেতনা, আবার ঋতুচক্রের নান্দনিক রূপায়ণ—সবই এখানে আলোচিত হয়েছে। লেখক দেখিয়েছেন, কীভাবে বাণী ও সুরের সম্মিলনে রবীন্দ্রনাথের শিল্পিসত্তা একাধারে মানবিক প্রেম ও ঈশ্বরভক্তির সীমানা অতিক্রম করেছে। প্রসঙ্গত, এই গ্রন্থের প্রথম খণ্ডটি নিয়ে আলোচনা কার্তিক ১৪৩১ সংখ্যায় হয়েছিল। বস্তুত, রবীন্দ্রনাথের সংগীতভুবন কেবল কাব্যরসের আধার নয়, বিশ্বমানবিকতার এক দীপ্ত নন্দনভূমি। তৃতীয় খণ্ডে রবীন্দ্র-প্রতিভার স্বাতন্ত্র্য নিরূপণের একটি সুপরিকল্পিত প্রয়াস লক্ষণীয়—যেখানে লোকসুরের আত্মীকরণ এবং সুর-বাণীর অবিচ্ছেদ্য সমন্বয় বিশ্লেষিত হয়েছে সাহিত্যনিষ্ঠ ভঙ্গিতে। মানবপ্রেম ও ঈশ্বরভক্তির দ্বিবিধ সুর, শিল্পসাফল্যের মহোজ্জ্বল পরিণতি পাঠকের মনে এক গভীর নান্দনিক বিশ্বাস প্রতিষ্ঠা করে। রবীন্দ্রসংগীত ও বাংলা লোকগীতির ঘনিষ্ঠ যোগও এই গ্রন্থে আলোচিত হয়েছে। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in