রবীন্দ্রসংগীত শুধু শোনার বিষয় নয়, এটি মানুষের মন ও অনুভূতিকে গভীরভাবে
গান দিয়ে যে তোমায় খুঁজিমৈনাক চক্রবর্তীপ্রকাশক :পেনপ্রিণ্টস্৩৮/২ আদ্যনাথ সাহা রোডকলকাতা-৪৮৩৯৯.০০ | $22 রবীন্দ্রসংগীত শুধু শোনার বিষয় নয়, এটি মানুষের মন ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করে। এই ভাবনাকে কেন্দ্র করেই গ্রন্থটি রচিত। বইটিতে রবীন্দ্রসংগীতকে কেবল সুর ও কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তার অন্তর্নিহিত ভাব, সংস্কৃতি ও মানবিক দৃষ্টিভঙ্গির আলোচনা করা হয়েছে। বিভিন্ন রবীন্দ্রসংগীতের শিরোনাম ধরে লেখক গানগুলির অর্থ, প্রেক্ষাপট ও সৌন্দর্য ব্যাখ্যা করেছেন। রবীন্দ্রনাথের গানে একাধারে লোকজ ও শাস্ত্রীয়, দেশীয় ও বিশ্বজনীন ভাব যেভাবে একসঙ্গে মিশে আছে, তা লেখকের আলোচনায় সহজভাবে উঠে এসেছে। বইটির ভাষা সাবলীল, মুক্তগদ্যে লেখা; তাই পড়তে কোনো অসুবিধা হয় না। নানা চিত্রকল্প ও ভাবনার মাধ্যমে বিষয়টি আরো জীবন্ত হয়ে উঠেছে। রবীন্দ্র-অনুরাগীদের পাশাপাশি নতুন পাঠকরাও এই বই পড়ে রবিগানের জগৎকে ভালভাবে বুঝতে পারবেন। বইটি নিঃসন্দেহে মূল্যবান।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
