লেগেট হাউসের জমির পরিমাণ ছিল ২ বিঘা ৩ কাঠা ৬ ছটাক ৭ বর্গফুট। সীমানা ছিল

[পূর্বানুবৃত্তি : আষাঢ় ১৪৩৩ সংখ্যার পর]।।২।। লেগেট হাউসের জমির পরিমাণ ছিল ২ বিঘা ৩ কাঠা ৬ ছটাক ৭ বর্গফুট। সীমানা ছিল—উত্তরে শম্ভুনাথ পালের জমি এবং মিউনিসিপ্যালিটির রাস্তা হেম পাল লেন, পূর্বদিকে হুগলি নদী, দক্ষিণে বেলুড় মঠ এবং পশ্চিমে শম্ভুনাথ পালের জমি। ১৮৯৮ সালে বেলুড় মঠ স্থাপনকালে এই বাগানবাড়ির মালিক ছিলেন হরিধন দত্ত। এটি কেনার সময় এর স্বত্বাধিকারিণী ছিলেন কলকাতার ৮/১এ অভয়চরণ মিত্র স্ট্রিটের নন্দলাল রায়ের বিধবা পত্নী শ্যামারঙ্গিণী রায়চৌধুরী। লেগেট হাউসে স্বামী অখণ্ডানন্দজী ১৯৩৩ সালের ২৫ এপ্রিল মহাপুরুষ মহারাজ সন্ন্যাসরোগে আক্রান্ত হন। তারযোগে এই সংবাদ পাওয়া মাত্রই স্বামী অখণ্ডানন্দজী তাঁকে দেখতে মঠে উপস্থিত হন। লেগেট হাউসে তাঁর থাকার ব্যবস্থা হয়। একটানা প্রায় ৫ মাস এই ভবনের দক্ষিণদিকের ঘরটিতে মহারাজ বাস করেছেন। অগস্ট মাসে কেবল দুদিনের জন্য তিনি কাশীপুর গিয়েছিলেন। ঐসময় প্রতিদিনই মহাপুরুষ মহারাজের কাছে বসে উপনিষদ, গীতা, চণ্ডী প্রভৃতি আবৃত্তি করতেন ও পুরানো প্রসঙ্গ করে নানাভাবে তাঁকে আনন্দ দিতেন। এইকালে বিভিন্ন জনকে লেখা কয়েকখানি চিঠি থেকে বেলুড় মঠ তথা সংঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ পাওয়া যায়। অধিকাংশ চিঠিতেই মহাপুরুষ মহারাজের শরীরের অবস্থার উন্নতি-অবনতির খবরের সঙ্গে সঙ্গে স্বামী অখণ্ডানন্দজীর মনের আশা ও উদ্বিগ্নতা অভিব্যক্ত হয়েছে। স্বামীজীর সংকল্পিত শ্রীরামকৃষ্ণ-মন্দির নির্মাণ আরম্ভের প্রাথমিক কাজের সূচনা হয় এই সময় থেকে। ইতিমধ্যেই মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু হয়। স্বামীজী অনুমোদিত মন্দিরের নকশার ভাব অ‌ক্ষুণ্ণ রেখে স্বামী বিজ্ঞানানন্দজী তাঁদের নকশা তৈরি করতে বলেন। স্বামী অখণ্ডানন্দজী মঠে আসার কয়েকদিন পরেই মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির এক ইঞ্জিনিয়ার মন্দিরের প্ল্যান ও নকশা তৈরি করে আনেন। তা স্বামীজীর ইচ্ছামতোই অনেকটা হয়েছে বলে স্বামী অখণ্ডানন্দজীর মনে হয়। ৬ সেপ্টেম্বরের চিঠিতে স্বামীজী প্রসঙ্গে তিনি লেখেন : “স্বামীজী বলিতেন—ঐ কুবেরের দেশ হইতে যথেষ্ট পরিমাণ টাকাকড়ি আনিয়া এই দরিদ্র দেশের উপকার করা চাই। উপযুক্ত কাযের লোক আনিয়া দেশের লোককে শিক্ষা (secular) দিয়া তাহাদের জীবন-ধারণের সহজ উপায় করা চাই। মাত্র তিন বৎসর থাকিয়া...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in