রামায়ণ-এর মহামহিম চরিত্রগুলির মধ্যে ভরত এক বিরল দীপ্তিতে উজ্জ্বল। বীরত্ব বা ক্ষমতায়
রামায়ণ-এর মহামহিম চরিত্রগুলির মধ্যে ভরত এক বিরল দীপ্তিতে উজ্জ্বল। বীরত্ব বা ক্ষমতায় নয়, তিনি অমর হয়ে আছেন জ্যেষ্ঠভ্রাতা রামচন্দ্রের প্রতি নিখাদ শ্রদ্ধা, অতুলনীয় আত্মত্যাগ ও অনমনীয় সংযমের কারণে। তাঁর মহত্ত্ব প্রকাশিত হয়েছে নীরবতায়, বিনয়ে, কর্তব্যনিষ্ঠায়। অযোধ্যার রাজনীতির অন্ধকার অধ্যায়ে অনেকেই ভরতকে সন্দেহের চোখে দেখেছিল। কেউ তাঁকে ষড়যন্ত্রকারী বলে মনে করেছে, কেউ ভেবেছে মাতার কূটচালেই তিনি রাজসিংহাসনের অধিকারী হয়েছেন; কিন্তু এইসব সন্দেহ ও কটূক্তির উত্তরে ভরত কোনো প্রতিবাদ করেননি, ক্ষমতার দম্ভও দেখাননি। রাজকার্যে তাঁর সংযমী আচরণ, সৌজন্যপূর্ণ বাক্য ও হৃদয়স্পর্শী আন্তরিকতাই একে একে সকলের সন্দেহ দূর করে দিয়েছিল। ভরতের প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে আদিকবি বাল্মীকি অত্যন্ত সচেতনভাবে তাঁর চরিত্রের অন্তর্লৌকিক অবস্থাকে উন্মোচিত করেছেন। কাহিনির যবনিকা উত্তোলনের মুহূর্তেই ভরতকে পাই গভীর বিষণ্ণতায় নিমগ্ন অবস্থায়। সদ্যদৃষ্ট এক দুঃস্বপ্ন তাঁর চিত্তে অশান্তির সূচনা করেছে। মুখমণ্ডলে অদ্ভুত শ্রীহীনতা, অন্তরে অজানা আশঙ্কা। অযোধ্যার ওপর নেমে আসতে চলা সংকটের পূর্বাভাস যেন অচেতনভাবেই তাঁর মনকে আচ্ছন্ন করেছে। অযোধ্যার আকাশ যেন তাঁর মুখে প্রতিবিম্বিত। অযোধ্যা থেকে আগত দূতদের দেখে ব্যগ্রকণ্ঠে ভরত অযোধ্যাবাসীর কুশল সংবাদ জানতে চাইলেও মনে ছিল সন্দেহ। আবার দূতগণ ভেবেছিল, রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে চোদ্দবছরের জন্য রাজা হওয়ার ষড়যন্ত্রে ভরতও অংশীদার। অযোধ্যায় প্রত্যাবর্তনের পর ভরত জানতে পারেন, পিতা দশরথের দেহান্ত হয়েছে, জ্যেষ্ঠভ্রাতা রাম বনবাসে নির্বাসিত এবং এই দুই ঘটনার নেপথ্যে রয়েছে তাঁরই জননী কৈকেয়ীর কূটচাল। এই গভীর সংকটের মধ্যেও ভরত আত্মসংযম ও কর্তব্যবোধে অবিচল থেকেছেন। রাজ্যলাভের সমস্ত সুযোগ তাঁর থাকলেও তিনি সিংহাসনের প্রতি কোনো আকর্ষণবোধ করেননি, বরং প্রথমেই পিতার রাজোচিত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে তিনি দেখালেন, তাঁর কাছে রাজ্যলাভের চেয়ে ধর্মপালন ও পিতৃঋণ পরিশোধই প্রধান কর্তব্য। মন্থরার প্রতি শত্রুঘ্নের ক্রোধও তিনি সংযত করেছেন এই যুক্তিতে যে, স্ত্রীলোক অবধ্য। মাতৃস্নেহ ও সামাজিক চাপ সত্ত্বেও তিনি কৈকেয়ীর অন্যায় দাবি প্রত্যাখ্যান করেছেন। মাতার ষড়যন্ত্র সম্পর্কে অবগত হয়ে তিনি কেবল রাজ্যগ্রহণে অস্বীকৃতি জানাননি, বরং স্পষ্ট ভাষায় সেই অন্যায়ের নিন্দা করেছেন। পিতার আদেশ ও...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
