গত ২৫-২৬ ডিসেম্বর ২০২৫ শোভাযাত্রা, বিশেষ পূজা, শ্রুতিনাটক, বস্ত্র বিতরণ, ক্যুইজ
বিবেকানন্দ সংস্কৃতি পরিষদ, নববারাকপুর, কলকাতা : গত ২৫-২৬ ডিসেম্বর ২০২৫ শোভাযাত্রা, বিশেষ পূজা, শ্রুতিনাটক, বস্ত্র বিতরণ, ক্যুইজ প্রতিযোগিতা, ভক্তিগীতি, প্রসাদ বিতরণ প্রভৃতির মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী বেদার্থানন্দ, স্বামী আত্মনাথানন্দ, অধ্যাপক ডঃ শুভেন্দু মজুমদার ও অরিন্দম দাস। শ্রীশ্রীমা সারদা সেবাসঙ্ঘ, সিউড়ি-সাজানোপল্লী, বীরভূম : গত ২৬ ডিসেম্বর ২০২৫ বিশেষ পূজা, পাঠ, ভজন, কীর্তন প্রভৃতির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালিত হয়। ভাষণ দেন আকালিপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাসংঘের স্বামী বাগীশানন্দ পুরী ও ব্রহ্মচারিণী সারদা, সাঁইথিয়া শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমের স্বামী ধ্রুবানন্দ, দুবরাজপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমের স্বামী সত্যশিবানন্দ প্রমুখ। প্রায় ১,৩০০ ভক্ত বসে প্রসাদ পান। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ আশ্রম, বহিচাড়, পূর্ব মেদিনীপুর : গত ২৬ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পাঠ, আলোচনা প্রভৃতির মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী শ্রুতিসারানন্দ ও স্বামী বিনিশ্চয়ানন্দ। প্রায় ৪,৫০০ ভক্ত বসে প্রসাদ পান। গত ১২ জানুয়ারি ২০২৬ প্রভাতফেরি, আলোচনা প্রভৃতির মাধ্যমে যুবসম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন দুজন দুঃস্থ মহিলাকে ৩,০০০ টাকা করে এবং ৫০ জন শিক্ষার্থীকে খাতা, কলম ও বই এবং একজন শিক্ষার্থীকে সাইকেল প্রদান করা হয়। হলদিয়া টাউনশিপ শ্রীশ্রীরামকৃষ্ণ সেবায়তন, পূর্ব মেদিনীপুর : গত ১ জানুয়ারি ২০২৬ বিশেষ পূজা, অঙ্কন, রচনা, আবৃত্তি ও ক্যুইজ প্রতিযোগিতা, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে কল্পতরু উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী সুমনসানন্দ, স্বামী সর্বপ্রদানন্দ ও ডঃ সুস্মিতা ঘোষ। প্রায় ১৩,০০০ ভক্ত বসে প্রসাদ পান। ৪৫০ জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল, চাদর ও শাড়ি বিতরণ করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে টিফিন এবং স্বামী বিবেকানন্দ ও নিবেদিতার বই প্রদান করা হয়। জয়নগর বিবেকানন্দ পাঠচক্র, হাওড়া : গত ১, ১০ ও ১২ জানুয়ারি ২০২৬ বিশেষ পূজা, শোভাযাত্রা, বিশেষ পূজা প্রভৃতির মাধ্যমে যথাক্রমে কল্পতরু উৎসব, স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি ও যুবদিবস পালিত হয়। মোট ৩২০ জন ভক্ত হাতে হাতে প্রসাদ পান। ১৩ জানুয়ারি রামকৃষ্ণ মিশন, কাসুন্দিয়ার সহযোগিতায় ১০০ জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শ্রীরামকৃষ্ণ পাঠচক্র, দক্ষিণ হারাধনপুর, দক্ষিণ ২৪ পরগনা :...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
