গত ১৬ নভেম্বর ২০২৫ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়।
শ্রীমা সারদা দেবী ভাবপ্রচার সমিতি, ডিপোপাড়া, আসানসোল, পশ্চিম বর্ধমান : গত ১৬ নভেম্বর ২০২৫ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী ঋতানন্দ, স্বামী সুখানন্দ ও স্বামী সৌমাত্মানন্দ। এদিন ১০০ দুঃস্থ মহিলা ও ছাত্রছাত্রীদের মধ্যে বস্ত্র, ঠাকুর-মা-স্বামীজীর ছবি, বই, কলম ও টিফিন বিতরণ করা হয়। শ্রীখণ্ড রামকৃষ্ণ সিসৃক্ষা সমিতি, পূর্ব বর্ধমান : গত ২৩ নভেম্বর ২০২৫ সাধুনিবাস ‘ভূতনাথ ভবন’-এর দ্বারোদ্ঘাটন ও আশীর্বাণী প্রদান করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ। এই উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। ধর্মসভায় ভাষণ দেন স্বামী বিশ্বময়ানন্দ, স্বামী অমলাত্মানন্দ, স্বামী অজ্ঞেয়ানন্দ ও স্বামী আনন্দময়ানন্দ। স্বাগত-ভাষণ দেন সম্পাদক রবীন মজুমদার। প্রায় ১০,০০০ ভক্ত বসে প্রসাদ পান। ২৫ তারিখ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ ৩৫ জন দীক্ষার্থীকে মন্ত্রদীক্ষা প্রদান করেন।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
