ভারতবর্ষের অধ্যাত্মসাধনার ধারা যেমন সুপ্রাচীন, তেমনই গভীর ও ব্যাপ্ত। মানবজীবনের পরম
ভারতবর্ষের অধ্যাত্মসাধনার ধারা যেমন সুপ্রাচীন, তেমনই গভীর ও ব্যাপ্ত। মানবজীবনের পরম লক্ষ্য প্রাপ্তির বিবিধ পথ নির্দেশিত হয়েছে আমাদের বিপুলায়তন শাস্ত্রসমূহে। আপন আপন রুচি ও আধার অনুসারে মানুষ বেছে নেয় এক-একটি পথ এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়া সাধক-সাধিকাগণ পরবর্তী প্রজন্মের কাছে রেখে যান সেই আলোকময় পথের সন্ধান। যারা আন্তরিকভাবে চায় ব্রহ্ম বা ঈশ্বরের সাক্ষাৎ—তারা পুরাণ-মহাকাব্যে বর্ণিত ঘটনাগুলির ঐতিহাসিক সত্যতা নিয়ে মাথা ঘামায় না; বরং গভীরভাবে প্রাণিত হয় সেই আদর্শ জীবনগুলির আলোক ও উত্তাপে। মহর্ষি বাল্মীকির রচিত অমর মহাকাব্য রামায়ণ-এ বহু বিচিত্র চরিত্রমালার মধ্যে এমন একটি ছোট্ট অথচ মধুর চরিত্র লুকিয়ে আছে, যার প্রাণস্পর্শী আবেদন হাজার হাজার বছর পরে আজও অম্লান। তাঁকে পাই মহাকাব্যের এক বিষাদ ও উদ্বেগে ভরা কালপর্বে। শ্রীরাম ও লক্ষ্মণের অনুপস্থিতিতে রাবণ এসে হরণ করেছে দেবী সীতাকে। তাঁকে উদ্ধারের উদ্দেশে শ্রীরাম লক্ষ্মণকে নিয়ে হন্যে হয়ে খুঁজে চলেছেন এ-অরণ্য থেকে সে-অরণ্যে। এক-একটি মাইলফলকের মতো এমন এক-একজনের সঙ্গে তাঁর সাক্ষাৎ হচ্ছে, যাঁরা বলে দিচ্ছেন পরবর্তী গন্তব্যের কথা—সেখানে এমন একজন থাকবেন, যিনি তাঁকে বলে দেবেন কোন পথে গিয়েছেন সীতা। অরণ্যকাণ্ডের শেষ পর্বে শ্রীরাম কর্তৃক অনুগৃহীত কবন্ধ দেহত্যাগের পূর্বে জানিয়ে গেল আরো দক্ষিণে পম্পা সরোবরের দিকে অগ্রসর হতে—যেখানে রয়েছেন এক শবরকন্যা, নাম ‘শ্রবণা’। এই বৃদ্ধা বিশেষ আশীর্বাদ লাভ করেছেন—নরদেহধারী ভগবান রামচন্দ্রের দর্শন লাভ করবেন মৃত্যুর পূর্বে। অধীর প্রতীক্ষায় তিনি কালযাপন করে চলেছেন। তিনি বলে দিতে পারবেন—কোন পথে এগলে পাওয়া যাবে সীতার সন্ধান। বাল্মীকি রামায়ণ-এ এই ঘটনাটি সংক্ষেপে বর্ণিত হয়েছে। কিন্তু মহর্ষি ব্যাসের রচিত ব্রহ্মাণ্ডপুরাণ-এর অন্তর্গত অধ্যাত্ম রামায়ণ-এ কিঞ্চিৎ বিস্তৃত বর্ণনা পাওয়া যায়। এ-গ্রন্থটি অত্যন্ত প্রিয় ছিল শ্রীরামকৃষ্ণের। এর পাঠ শুনতে তিনি অনেক জায়গায় যেতেন এবং ভক্তগণের কাছে উচ্চপ্রশংসা করতেন তার জ্ঞান-ভক্তি সমন্বিত গভীর ভাবের জন্য। তাই অবতারপুরুষ শ্রীরামের সঙ্গে শ্রবণা নামে সিদ্ধা শবরীর আখ্যানটি আমরা দুটি গ্রন্থ অনুসরণেই অনুধ্যান করব। শ্রীরাম ও লক্ষ্মণ বহু পথ অতিক্রম করে যখন পৌঁছালেন অপূর্ব কানন-শোভিত পম্পার পশ্চিম...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
