নার্তিয়াং-এ তিনটি প্রাচীন ভগ্ন দেবালয় বর্তমানে

উদ্বোধন-এর গত কার্তিক ১৪৩২ সংখ্যায় প্রকাশিত শক্তিপীঠের উৎস ও দেবদেবীর নানা ছবি দর্শন করে স্বল্পজ্ঞাত এক দেবীতীর্থ জয়ন্তী পীঠের কথা মনে পড়ল।মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে শক্তিপীঠ জয়ন্তীতে দেবী জয়ন্তী ও ভৈরব ক্রমদীশ্বরের অবস্থান। দেবীর বাম জঙ্ঘা এখানে পড়েছিল, তাই স্থানটির আঞ্চলিক নাম ‘বাউরভাগ’। এই পীঠ শৈব, শাক্ত ও তন্ত্র সাধনার পূতভূমি। নার্তিয়াং-এ তিনটি প্রাচীন ভগ্ন দেবালয় বর্তমানে সংস্কার করা হয়েছে। এই গ্রাম ছাড়া সারা রাজ্যে বেশ কিছু গির্জা, কয়েকটি বৌদ্ধমন্দির, মসজিদ, ব্রাহ্মমন্দির আছে। এছাড়া দশ-বারোটি ধ্বংসপ্রাপ্ত দেবস্থান আছে, যা ‘Archaeological Survey of India’ সংর‌ক্ষণ করে রেখেছে। নিকটতম পীঠস্থান কামাখ্যা মোঘলরা ধ্বংস করেছিল। পরে কোচরাজ নরনারায়ণ এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। ব্রিটিশ শাসনকালে এর আরো অবনতি ঘটে। মেঘালয়ের শেলা গ্রামে ১৯২৪ সালে রামকৃষ্ণ মিশনের স্থাপনা করেন স্বামী প্রভানন্দ (কেতকী) মহারাজ। কাজ আরম্ভ হয় প্রথাগত শি‌ক্ষাদানের মাধ্যমে। এই অঞ্চলে রামকৃষ্ণ মিশনের কর্মকুশলতায় অবস্থার পরিবর্তন ঘটেছে। ১৯৮৭ সালে নার্তিয়াং গ্রামের প্রাচীন দেবীমন্দির পুনর্নির্মাণ করা হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী হিরণ্ময়ানন্দজী স্বামী সুমেধানন্দকে বলেছিলেন : “সকলের ঘর ভাল হয়েছে, এবার মায়ের মন্দিরটি ভাল করে করার জন্য এক ল‌ক্ষ টাকার ব্যবস্থা কর ও কাজের দায়িত্ব প্রহ্লাদ পালের ছেলেকে দাও।” একথা স্বামী সুমেধানন্দের কাছে শুনেছি। আমি তখন নার্তিয়াং পি.ডব্লিউ.ডি-র কাজের জন্য দেবালয়ের কাছে থাকতাম। এর পরেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আগের ভিতের ওপর কংক্রিটের কলম, বিম, পাথরের দেওয়াল ও টিনের চালের মন্দির ছয় মাসের মধ্যে তৈরি করে মহালয়ার দিন মন্দিরটি উৎসর্গ করা হয়। এই কাজে ব্যয় হয় প্রায় এক ল‌ক্ষ পঁচাত্তর হাজার টাকা। তখন লোককথায় এই মন্দিরের পরিচয় ছিল ‘দুর্গামন্দির’ নামে। ১৯৮৯ সালে মহারাজ মহাদেব গ্রামের মহাদেব মন্দিরের পুনর্নির্মাণ করেন। এই মন্দিরের কাছে অবস্থিত স্বয়ম্ভু খরামহা হলো একটি বিশাল শিলা। একসময় এ-মন্দিরে নিত্যপূজা হতো। কিন্তু কালক্রমে লোকাভাবে এই পূজা বন্ধ হয়ে যায়। তারপর এক শিবরাত্রির দিন রামকৃষ্ণ মিশনের মহারাজদের ব্যবস্থাপনায় ভক্তসমাগমে বিশেষ পূজা অনুষ্ঠিত...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in