কখনও অলসভাবে সময় কাটাইও না, কারণ অলসতাই সকল কুচিন্তার মূলে।

কখনও অলসভাবে সময় কাটাইও না, কারণ অলসতাই সকল কুচিন্তার মূলে। সর্বদা সতর্ক হয়ে কর্তব্য পালন কর। মন থেকে সব জড়তা ঝেড়ে ফেল। অলসতার চেয়ে বড় পাপ আর নেই। পূর্ণতা লাভের কোন কুসুমাস্তীর্ণ পথ নেই। ভাবাবেগে কোন লাভ হয় না। কঠোর পরিশ্রম করতে হবে এবং ভগবান তোমাকে যে অবস্থাতেই রাখুন না কেন, তাতেই সব সময়ে সন্তুষ্ট থাকবে। যদি ভগবানের জন্য সামান্য একটু সংসারের জ্বালা-যন্ত্রণা ভোগ না করতে পারো তাহলে তাঁর প্রতি তোমার প্রকৃত ভালোবাসা নেই বলতে হবে। যে ব্যাপারগুলো এখন তোমার কাছে অপ্রিয় বলে বোধ হচ্ছে, সেগুলোই পরে তোমার পরম বন্ধু বলে মনে হবে। ভগবান যেকোন মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান। তোমার কি প্রয়োজন আর কোথায় তোমাকে রাখতে হবে, তা তিনি ভালোই জানেন। যদি তাঁর বিধানে তুমি ‌ক্ষুব্ধ হও, তবে তো তাঁর অনন্ত প্রেম ও করুণায় তুমি অসন্তোষ প্রকাশ করলে। আজ্ঞানুবর্তিতা দৈবী সম্পদ, অবাধ্যতাই আসুরিক। —স্বামী রামকৃষ্ণানন্দ

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in