প্রথম বিশ্বযুদ্ধের দুর্দিন। চারিদিকে অভাবের ঘন অন্ধকার। সেই সময় দেশড়াগ্রামের বৃদ্ধ হরিদাস বৈরাগী একদিন

প্রথম বিশ্বযুদ্ধের দুর্দিন। চারিদিকে অভাবের ঘন অন্ধকার। সেই সময় দেশড়াগ্রামের বৃদ্ধ হরিদাস বৈরাগী একদিন মায়ের শরণে উপস্থিত হইলেন। মা সস্নেহে তাঁহাকে স্নান করিতে বলিলেন। পরে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা করিলেন। কথাপ্রসঙ্গে হরিদাস নিজের বস্ত্রাভাবের কথা শ্রীশ্রীমায়ের নিকট নিবেদন করিলেন। শুনিয়া মা এক মুহূর্তও বিলম্ব করিলেন না। উঠানে শুকাইতে দেওয়া নিজের সদ্যব্যবহৃত নূতন বস্ত্রখানি আনিয়া তাহার হাতে তুলিয়া দিলেন। এই অকৃত্রিম মাতৃস্নেহে হরিদাস অভিভূত হইলেন। অশ্রুসিক্ত নয়নে সেই অমূল্যদান শিরে ধারণ করিয়া তিনি কৃতজ্ঞচিত্তে বিদায় লইলেন। শ্রীশ্রীমায়ের জীবন এইরূপ দানমাধুর্যে পরিপূর্ণ। শ্রদ্ধাপূর্বক দ্রব্যসকল অর্পণের নামই দান। ইহার মধ্যে সাধারণত নিজস্বত্ব ত্যাগের বিষয় থাকে। শাস্ত্রে এই দানের ভূয়সী প্রশংসা রহিয়াছে। গীতাতে তিনপ্রকার দানের কথা বলা হইয়াছে। কেহ যদি কোনো প্রকার উপকারের আশা না রাখিয়া পুণ্যস্থানে, শুভ সময়ে ও উপযুক্ত পাত্রে দান করেন, তাহা হইলে তাহা সাত্ত্বিক দান বলিয়া কথিত হইবে। প্রত্যুপকারের আশায় ও কোনো ফললাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছাসত্ত্বেও যে দান করা হয়, তাহাকে রাজসিক দান বলা হয় এবং অশুচি স্থানে, অশুভ সময়ে এবং অযোগ্য পাত্রে অবজ্ঞাভরে ও অশ্রদ্ধার সহিত যে দান করা হয় তাহাকে তামসিক দান বলা হয়। ঢাক-ঢোল বাজাইয়া প্রচারের আলোতে প্রকৃত দান হয় না। দান করিবার জন্য টাকাপয়সা, অন্নবস্ত্র সব সময় না থাকিলেও, পরিস্থিতি আসিলে সামর্থ্যমতো অপরের জন্য হাত দুটি বাড়াইয়া দিতেও আমরা পারি। একদা জয়রামবাটীর এক অনাথা বিধবার কানের ঘা চিকিৎসার অভাবে এতই পচিয়া গিয়াছিল যে, তাহাতে পোকা জন্মিয়াছিল এবং কেহ তাহার নিকটে যাইতে পারিত না। শ্রীশ্রীমা স্বহস্তে নিমজলে ক্ষতস্থান পরিষ্কার করিয়া পরবর্তিকালে তাহার সেবার ব্যবস্থা করিলেন। রোগিণী শেষপর্যন্ত বাঁচিলেন না, কিন্তু এই ঘটনা দেখাইয়া দেয় প্রকৃত দান কেবল দ্রব্যদান নহে, দুঃখীর দুঃখ মোচনে আত্মনিয়োগও একপ্রকার দান। আত্মনিবেদনের এই দানেই মানবহৃদয়ের শ্রেষ্ঠ মহিমা বিকশিত হয় এবং জীবন পূর্ণতা লাভ করে। মহাভারত-এর আশ্বমেধিক পর্বে রহিয়াছে যে, যাহার হাজার দেওয়ার ক্ষমতা রহিয়াছে, তিনি যদি শত দান করেন, যাহার শত দান করিবার সামর্থ্য...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in