আমাদের এর পরের গন্তব্য শহরের ভারতীয় এলাকায় প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ-মন্দির। মন্দিরটি ভারতীয়দের
[পূর্বানুবৃত্তি : শ্রাবণ ১৪৩৩ সংখ্যার পর]।।৫।। আমাদের এর পরের গন্তব্য শহরের ভারতীয় এলাকায় প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ-মন্দির। মন্দিরটি ভারতীয়দের এক মিলনক্ষেত্র। এখানে রাধাকৃষ্ণ ছাড়াও অন্য দেবতারা আছেন। আগে ঠিক ছিল, এই মন্দিরের সভাগৃহে আমাদের সান্ধ্য সৎসঙ্গ হবে, কিন্তু সেখানে মেরামতি আর নির্মাণকার্য চলায় তা বন্ধ। অতএব আমাদের কেপটাউন কেন্দ্রেই অনুষ্ঠান হবে। রাধাকৃষ্ণ-মন্দিরের যিনি দেখাশোনা করেন তিনি নিপাট ভারতীয়—গুজরাটি ভদ্রলোক, বরোদা থেকে এসেছেন। তিনি ও তাঁর স্ত্রী এই মন্দিরটির রক্ষণাবেক্ষণ করেন এবং স্থানীয় ভারতীয়দের পূজারির অভাব মেটান। তাঁর ঘরে দেখলাম ঠাকুরের একটি মূর্তি, কোনো ভক্তের বাড়ি থেকে এখানে আনা হয়েছে। তাঁর স্ত্রী এখানে যোগ শেখান। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তাঁর কাছে যোগশিক্ষা করতে আসেন। যোগশিক্ষার সময় শিক্ষার্থীরা ওঁ বা অন্য মন্ত্র উচ্চারণ করে। তারা তাঁকে খুব শ্রদ্ধার চোখে দেখে এবং সংবর্ধনাও দিয়েছে। ভারতবর্ষের ভাব কীভাবে এখানে ছড়িয়ে পড়ছে তা ভাবলে অবাক হতে হয়। আমরা এরপর যাত্রা করলাম কেপটাউন আশ্রমের উদ্দেশে। এই রাস্তাটা খুব সুন্দর—দুপাশেই ব্যাকওয়াটার। সেখানে প্যারাগ্লাইডিং বা ঐজাতীয় স্পোর্টস প্রচুর হচ্ছে। আমাদের আশ্রমটি সদ্য প্রতিষ্ঠিত, ২০১৯ সালের শেষভাগে। বর্তমান সংঘাধ্যক্ষ স্বামী গৌতমানন্দ আশ্রমের দ্বারোদ্ঘাটন করেছিলেন। এখানে ঠাকুরঘরটি একটু ছোট; এছাড়া তিন-চারটি ঘর রয়েছে ভক্তদের প্রসাদগ্রহণের জন্য। সামনে ও পিছনে খোলা। বাগানে বেশ কয়েকটা প্রাচীন বৃক্ষ ও ফুল-ফলের গাছ। এই বাড়িটির লাগোয়া আরেকটি ঘরকে বুকস্টল হিসাবে ব্যবহার করা হয়। দোতলায় গোটা দুই ঘর মূলত সাধুনিবাস হিসাবে ব্যবহৃত হয়। এখানে আমাদের প্রতিবেশীরা সকলেই অভারতীয়। প্রথমদিকে তারা রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠার ব্যাপারে ততটা উদার মনোভাব না দেখালেও বর্তমানে মেনে নিয়েছে। আশ্রমের সামনে বড় রাস্তা, খোলা মাঠ। এখান থেকে দূরে টেবিল মাউন্টেন খুব স্পষ্ট দেখা যায়। পাশে আছে ডগ পার্ক। ভোরবেলায় কিছু লোক তাদের কুকুর নিয়ে সেই পার্কে আসে। রাত্রে এখানে সৎসঙ্গের ব্যবস্থা ছিল। প্রায় ১০০ জন ভক্ত উপস্থিত। এখানেই দেখা হলো ডারবান আশ্রমের এক পুরানো ভক্তের সঙ্গে। নাম ‘টম’। ইনি স্বামী শিবপাদানন্দের শিষ্য। সেই গুজরাটি ভদ্রলোকও এখানে হাজির...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
