সকলের মনে একটা ভয় সতত জাগরূক থাকে যে, জীবন একটাই
সকলের মনে একটা ভয় সতত জাগরূক থাকে যে, জীবন একটাই এবং এই জীবনের কৃতকর্মের ওপর ভিত্তি করে আমাদের বিচার হবে—বেদান্ত এই ভয়কেও দূর করে। আমরা এই জীবনে যদি পূর্ণত্ব লাভ না করতে পারি, তাহলে অন্য কোন জন্মে নিশ্চয়ই তা লাভ করব। এই ভয় ও উদ্বেগ মন থেকে চলে যাওয়ার ফলে আমাদের শক্তির অপচয় বন্ধ হয়, ফলে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অনেক ভাল থাকে, আমরা আরও নিখুঁতভাবে আমাদের কর্ম সম্পাদন করতে পারি। কোন কাজ করার আগে আমাদের একটি কর্ম-পরিকল্পনা এবং বিচারবুদ্ধির সমাবেশ দরকার হয়, কিন্তু আমাদের মনের শান্তভাব এবং একাগ্রতা সর্বাগ্রে প্রয়োজন। যদি আমরা সেটা করতে না পারি তবে আমাদের শক্তির অপচয় হয়, কিন্তু যদি মন শান্ত ও একাগ্র থেকেও সেই কাজে ব্যর্থতা আসে, তাতেও কোন দুঃখ নেই—আমরা জানি আমাদের হাতে সময় অনন্ত। আমরা চির শাশ্বত। —স্বামী সারদানন্দ
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
