একজন মহান সাধকের জীবনকে জানার দুটি প্রধান উপায়—তাঁর জীবনচর্যা এবং তাঁর

একজন মহান সাধকের জীবনকে জানার দুটি প্রধান উপায়—তাঁর জীবনচর্যা এবং তাঁর ভাবনা। এই গ্রন্থে সেই দুই ধারাই এক অনন্য সমন্বয়ের মাধ্যমে রূপায়িত হয়েছে। একদিকে রয়েছে বহু দুর্লভ, ঐতিহাসিক ও স্মৃতিবহ আলোকচিত্র, অন্যদিকে সন্নিবেশিত হয়েছে মহারাজের বিভিন্ন প্রবন্ধসমূহ—যা পাঠককে তাঁর অন্তর্জগতের গভীরে প্রবেশের সুযোগ করে দেয়। গ্রন্থটির বিশেষ আকর্ষণ এর সমৃদ্ধ চিত্রভাণ্ডার। পূর্বাশ্রম, সন্ন্যাসজীবন, গুরুসেবার দিনগুলি, বিভিন্ন আশ্রমে কর্মব্যস্ত সময়, ভক্ত ও সন্ন্যাসীদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত—বহু দুর্লভ আলোকচিত্রের মাধ্যমে এক দীর্ঘ ও গৌরবময় জীবন যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এগুলি নিছক ছবি নয়; এক আধ্যাত্মিক যুগসাক্ষীর নীরব ইতিহাস। একই সঙ্গে সংকলিত প্রবন্ধগুলি মহারাজের গভীর শাস্ত্রজ্ঞতা, ভক্তিময় অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক অনুধ্যানের পরিচয় বহন করে। ফলে এই গ্রন্থ কেবল একটি স্মারক বা চিত্র-সংকলন হয়ে থাকেনি; এটি এক মহৎ সাধনজীবনের দৃশ্য ও ভাব—উভয়েরই মূল্যবান দলিল। আধ্যাত্মিক জীবন এবং এক বিরল সন্ন্যাসী-ব্যক্তিত্বকে জানতে আগ্রহী পাঠকের কাছে এই গ্রন্থ নিঃসন্দেহে এক অনন্য সম্পদ। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in