গুরু হচ্ছেন সেই আধার, যার মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছয়।

গুরু হচ্ছেন সেই আধার, যার মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছয়। গুরু তাঁর পূর্ব পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাবশক্তিময় শব্দ পেয়েছেন, তা-ই শিষ্যে সংক্রামিত করেন—গুরু ব্যতীত সাধনভজন কিছু হ’তে পারে না; বরং বিপদের আশঙ্কা আছে। প্রত্যেক ইষ্টদেবতার এক-একটি মন্ত্র আছে। ইষ্ট অর্থে বিশেষ উপাসকের বিশেষ আদর্শ বুঝিয়ে থাকে। মন্ত্র হচ্ছে ঐ ভাবব্যঞ্জক বিশেষ শব্দ। ঐ শব্দের ক্রমাগত জপের দ্বারা আদর্শটিকে মনে দৃঢ়ভাবে রাখবার সহায়তা করে থাকে। গুরুই ধর্মশি‌ক্ষার্থীর চোখ খুলে দেন। সুতরাং কোনো ব্যক্তির সঙ্গে তার বংশধরের যে সম্বন্ধ, গুরুর সঙ্গে শিষ্যেরও ঠিক সেই সম্বন্ধ। গুরুর প্রতি বিশ্বাস, বিনয়নম্র আচরণ, তাঁর কাছে শরণগ্রহণ ও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ছাড়া আমাদের হৃদয়ে ধর্মের বিকাশ হতেই পারে না। আর এটাও বিশেষ ল‌ক্ষ্য করার বিষয় যে, যেসব দেশে গুরুশিষ্যের এমন সম্বন্ধ আছে, কেবল সেইসব দেশেই অসাধারণ ধর্মবীরগণ জন্মেছেন; আর যেসব দেশে গুরুশিষ্যের এই সম্বন্ধ র‌ক্ষা করা হয়নি, সেসব দেশে ধর্মের শি‌ক্ষক কেবল বক্তামাত্র। —স্বামী বিবেকানন্দ

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in