কর্মের প্রবাহ দুরন্ত গতিতে ছুটিয়া চলিয়াছে। এক এক প্রকৃতির মানুষ এক এক প্রকার
কর্মের প্রবাহ দুরন্ত গতিতে ছুটিয়া চলিয়াছে। এক এক প্রকৃতির মানুষ এক এক প্রকার কর্ম লইয়া রহিয়াছে। কিন্তু কর্ম আমাদের জীবনকে মধুময় করিবে, নাকি বিষময় করিয়া ফেলিবে তাহা নির্ভর করে কর্মের পশ্চাতে কী উদ্দেশ্য রহিয়াছে তাহার উপর। কর্ম যদি সত্যি নিঃস্বার্থ ও নিষ্কাম হয়, যদি কর্মের পশ্চাতে মান, যশ, প্রতিপত্তি লাভের আকাঙ্ক্ষা না থাকে; তাহা হইলে জ্ঞান ও প্রেম আসিয়া জীবনকে পূর্ণ করিয়া তোলে। প্রকৃত কর্মযোগী পুরস্কার, স্বীকৃতি বা প্রশংসার জন্য কাজ করেন না—কাজ করেন ঈশ্বরের প্রীতির উদ্দেশে। ইহাই কর্মযোগকে নিছক দক্ষ ব্যবস্থাপনা হইতে পৃথক করে। স্বামী সারদানন্দজী এই পার্থক্যটি স্পষ্টভাবে বুঝিতেন, তাই যেকোনো কার্য আরম্ভ করিবার পূর্বে উদ্দেশ্য যাচাই করিয়া দেখিতে বলিতেন—“…আমাদিগের নিজের অন্তরের ভিতর বিশেষভাবে নিরীক্ষণ করিয়া দেখা উচিত, আমরা বাস্তবিক স্বার্থশূন্য হইয়া শ্রীশ্রীঠাকুরের কাজ করিতে অগ্রসর কি-না।” সেবা যাহাতে আত্মসেবায় পরিবর্তিত না হয়, সেজন্য তিনি আত্মনিরীক্ষণের উপর জোর দিয়াছিলেন। কর্মযোগীর কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না, তাই স্বভাবতই সে নির্ভীক। তাহার পাইবার কিছু নাই, হারাইবারও কিছু নাই। স্বামী সারদানন্দজীর আচরণে এই গুণটি সুস্পষ্টভাবে প্রকাশ পাইয়াছিল। প্রাক্তন বিপ্লবী স্বামী আত্মপ্রকাশানন্দ সংঘে যোগ দিলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁহাকে ও স্বামী সারদানন্দজীকে তলব করে। অফিসার মহারাজকে কোনো আসন দিলেন না, কোনো সৌজন্যও দেখাইলেন না। মহারাজ শান্তভাবে তাঁহার সহিত কথা বলিলেন, অফিসারকে আশ্বস্ত করিলেন যে, সংঘে যোগ দেওয়া ব্যক্তিরা সমস্ত রাজনৈতিক কার্যকলাপ সম্পূর্ণরূপে পরিত্যাগ করিয়াছেন। ফিরিবার পথে স্বামী আত্মপ্রকাশানন্দ ব্যথিত হইয়া বলেন : “মহারাজ, আমি অত্যন্ত দুঃখিত। আমার জন্যই আপনাকে আপনার মর্যাদার অযোগ্য এই অপমান সহ্য করিতে হইল।” স্বামী সারদানন্দজী বলিলেন : “আমাকে কে অপমান করিবে? আমার মন যদি রূঢ়তাকে গ্রহণ না করে, তাহা হইলে অপমান কীভাবে হইবে? আমি কি নিজের জন্য কিছু রাখিয়াছি? আমি তো দেহ, মন ও আত্মা শ্রীরামকৃষ্ণের পবিত্র চরণে অর্পণ করিয়াছি, যেখানে ভাল-মন্দ, সম্মান-অসম্মানের কোনো স্থান নাই। নিশ্চিন্তে থাক। তুমি আমার জন্য চিন্তা করিও না।” স্বামী সারদানন্দজী যেমন ছিলেন নির্ভীক, তেমনই...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
