মহাত্মাদের সুদীর্ঘ উপাসনায় কোনো নির্দিষ্ট স্থানে একটি বিশেষ আধ্যাত্মিক ভাব
প্রথম শাখা : কালের আকরে আভাস ‘তীর্থীকুর্বন্তি তীর্থানি’।১ মহাত্মাদের সুদীর্ঘ উপাসনায় কোনো নির্দিষ্ট স্থানে একটি বিশেষ আধ্যাত্মিক ভাব কুসুমিত হয়। সাধক-মধুকর সেই পুষ্পে একান্তে বসে অমৃত মধুর সন্ধান পান এবং শুদ্ধ অন্তঃকরণে আপনার পরবর্তী জীবন নিয়মিত করেন। এইভাবে তীর্থের মাহাত্ম্য প্রকাশিত হয়েছে দিকে দিকে। মুক্তিদাত্রী সপ্তপুরীর অন্যতমা মায়াপুরী বা হরিদ্বার এবং তৎসংলগ্ন কনখল—এই দুই ক্ষেত্র যুগে যুগে সাধু-সন্তদের একনিষ্ঠ তপঃপ্রভাবে চির-উজাগর। নদীতমা জাহ্নবীর স্রোতোময়ী ধারা এখানে সনাতন বৈদিক সংস্কৃতিকে অবাধে বাহিত করে চলেছে। গঙ্গার ‘হর হর’ ধ্বনিতে পূত বাষ্পকণা উঠে এসে যতদূর ভেসে যায়, স্নিগ্ধতার অনন্য আবেশ বুনে রাখে। দিগন্তে আঁকা নীলপর্বতের পাদমূলে শ্যামল বনানীর শোভা আর সুরধনীর সুনীল ধারার অনুপম লাবণ্য মনকে সহজেই অন্তর্মুখ করে তোলে। সঘন শ্রাবণের নীল মেঘপটলে শিখরসারি আচ্ছন্ন হয়; গঙ্গার গৈরিক বর্ণ তখন স্বতই বৈরাগ্য সঞ্চার করে। বলা হয়, যে-প্রদেশে কোনো খলের আবাস নেই—তা-ই কনখল। কনখলের নিত্যশুদ্ধ উদার বাতাবরণে সেই কারণে কত শত তাপসের জীবন পরমা আপ্তিতে কৃতকৃত্য হয়েছে। সনাতন পরম্পরার পাশাপাশি এই স্থান রামকৃষ্ণ-পরিমণ্ডলের ঋষিপ্রতিম সন্ন্যাসী ও গৃহিভক্তদের অনেক সাধনার সাক্ষী। তাঁদের ভগবন্নির্ভর নিরালম্ব তীর্থযাপনের স্মৃতিমালা বুকে ধরে এবং তাঁদের অপূর্ব অনুভূতিসকলের মনন করে ভক্তমানসে কনখল-হরিদ্বার ধ্যানসহায় গুরুর স্থানে আদৃত। মাতৃতীর্থ মহাদেবী সতীর জন্মস্থান কনখল। আবার কথিত আছে, হরিদ্বারে সতীর হৃদয় ও নাভি পতিত হয়। পীঠাধিষ্ঠাত্রী মায়াদেবীর নামানুসারেই হরিদ্বার ‘মায়াপুরী’ বলে পরিচিত। দুর্গাপূজাতেও দেশবাসিনী দেবীদের মধ্যে কনখলের কনকাখ্যা দেবীর পূজা হয়ে থাকে। মহাশক্তিরূপা শ্রীমা সারদাদেবী এই শক্তিপীঠে তাঁর পূত চরণযুগল রেখেছিলেন। পুরাণ বলে, তীর্থকেও কখনো কখনো পবিত্র হতে হয়। অবতার এবং অধিকারী পুরুষের স্পর্শে এইসব স্থানের ভাব সমধিক বিকশিত হয়। পবিত্রতাস্বরূপিণী মাও একদিকে যেমন তাঁর দৈবী উপস্থিতিতে হরিদ্বার অঞ্চলের পবিত্রতাকে স্বয়ং পরিপুষ্ট করেছেন, তেমনই তাঁর মানবী লীলায় গঙ্গাতটের সাধন-তন্ময়তায় নিজেকে একীভূতা করেছেন। ১৮৮৬ সালে শারদীয়া পূজার কাছাকাছি কোনো সময়ে স্বামী যোগানন্দজী, গোলাপ-মা, যোগীন-মা ও লক্ষ্মীদিদির সঙ্গে তিনি বৃন্দাবন থেকে হরিদ্বারে আসেন। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর মায়ের...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
