রামায়ণ। সাহিত্যপ্রেমীদের দৃষ্টিতে ভারতবর্ষের প্রাচীনতম মহাকাব্য। ঐতিহাসিকদের

রামায়ণ। সাহিত্যপ্রেমীদের দৃষ্টিতে ভারতবর্ষের প্রাচীনতম মহাকাব্য। ঐতিহাসিকদের কাছে প্রাচীন যুগের সমাজচিত্র। ভক্তদের কাছে কমললোচন প্রভু রামের লীলাকথা। তবে এর বাইরেও এই মহাকাব্যের আরেকটি পরিচয় আছে। নিজেকে চেনার ও উন্নততর করার এ এক কালোত্তীর্ণ দর্পণ। পৌরাণিক কাহিনির মোড়কে জীবনের শাশ্বত পাঠ—যা ব্যাবহারিক জীবনে আজও আমাদের পথ দেখায়। কীভাবে দেখায়, তার একটি ছোট্ট প্রয়াস এই প্রবন্ধে। দক্ষিণ সমুদ্রতটে সীতাহরণের পর দীর্ঘকাল অতিক্রান্ত। রামের সহায়তায় সুগ্রীব কিষ্কিন্ধ্যার রাজা হয়েছেন এবং কিছুকাল রাজ্যসুখ ভোগের পর বর্তমানে মৈত্রীর শর্তরক্ষায় উদ্যোগী। সুগ্রীবের আদেশে বিপুল বানরসেনা অপহৃতা সীতার সন্ধানে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের বিভিন্ন দিকে। দক্ষিণদেশে সীতার অনুসন্ধানে বেরিয়েছেন যুবরাজ অঙ্গদের নেতৃত্বে হনুমান, জাম্ববান, নীল, গয়, গবাক্ষ। সুগ্রীবের বড় ভরসার পাত্র হনুমান, রামেরও তাই। রাম জানেন, জানকীর সংবাদ যদি সত্যিই কেউ আনতে পারে তবে সে হনুমানই। তাই নিজ অভিজ্ঞানস্বরূপ হনুমানের হাতে তুলে দিয়েছেন ‘রাম’ নামাঙ্কিত অঙ্গুরীয়। সেই থেকে চলছে অনুসন্ধান। দিন-রাত এক করে খোঁজ চালাচ্ছেন অঙ্গদ, হনুমান, জাম্ববান ও তাঁদের অনুগামী বানরসেনা। পাহাড়, নদীতট, জঙ্গল, জনপদ তন্ন তন্ন করে খুঁজেও সীতার চিহ্নমাত্র পাওয়া গেল না। আরো দক্ষিণে এসে তাঁদের দেখা হলো তাপসী স্বয়ংপ্রভার সঙ্গে। তিনি তপোবলে তাঁদের পৌঁছে দিলেন বিন্ধ্যপর্বতের পাদদেশে। সেখানেই দেখা হলো জটায়ুর অগ্রজ সম্পাতির সঙ্গে। তিনি সীতাহরণের প্রত্যক্ষদর্শী। দেখেছেন, লঙ্কাধিপতি রাবণ দেবী সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন দ‌ক্ষিণ অভিমুখে। অতএব, সীতার সন্ধান পেতে যেতে হবে রাবণের রাজ্য লঙ্কায়। মধ্যে দুস্তর পারাবার। অদ্ভুত আত্মবিস্মৃতি চোখের সামনে বিস্তৃত উত্তাল নীল জলরাশি। যতদূর দৃষ্টি যায় শুধু জল আর জল। তটভূমিতে আছড়ে পড়া প্রতিটি তরঙ্গ যেন সদর্পে ঘোষণা করছে, অনুসন্ধান এখানেই শেষ। বানরসেনা কিংকর্তব্যবিমূঢ়। দলপতি অঙ্গদ, প্রবীণ জাম্ববান, ও অন্যরা চিন্তায় মগ্ন। এই সমুদ্র অতিক্রম করা কি আদৌ সম্ভব? সমুদ্রের বিস্তৃতি শতযোজন। কে কত দূর লাফ দিতে পারে, কার শক্তির সীমা কোথায়—তার বিচার-বিশ্লেষণ চলতে লাগল। দেখা গেল একমাত্র যুবরাজ অঙ্গদই লাফ দিয়ে এই সাগর অতিক্রম করতে সক্ষম। তবে সমুদ্র...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in