তিনি ব্রাহ্মণত্ব বা দ্বিজত্বের পরিচয়বাহী স্কন্ধস্থিত যজ্ঞোপবীত শুদ্ধভূমি, নদী,
[পূর্বানুবৃত্তি : চৈত্র সংখ্যার পর]।।২।। সন্ন্যাসের অধিকারী ও সন্ন্যাসীর পালনীয় গৃহস্থো ব্রহ্মচারী বানপ্রস্থো বা লৌকিকাগ্নীনুদরাগ্নৌ সমারোপয়েদ্গায়ত্রীং চ স্ববাচাগ্নৌ সমারোপয়েদু-পবীতং ভূমাবপ্সু বা বিসৃজেৎ কুটীচরো ব্রহ্মচারী কুটুম্বং বিসৃজেৎ, পাত্রং বিসৃজেৎ, পবিত্রং বিসৃজেদ্দণ্ডাংশ্চ লৌকিকাগ্নীংশ্চ বিসৃজেদিতি হোবাচ। অত ঊর্ধ্বমমন্ত্রবদাচরেদূর্ধ্বগমনং বিসৃজেন্ত্রি-সন্ধ্যাদৌ স্নানমাচরেৎ সন্ধিং সমাধাবাত্মন্যাচরেৎ সর্বেষু বেদেষ্বারণ্যকমাবর্তয়েদুপনিষদমাবর্তয়েদুপনিষদমাবর্তয়েৎ।।২ অন্বয়—[আগের মন্ত্রে পরমহংসের লক্ষণ বর্ণনার মধ্য দিয়ে সন্ন্যাস সম্পর্কিত সাধারণ একটা ধারণা দেওয়ার পর এখন কারা কীভাবে সন্ন্যাস আশ্রমে প্রবেশের অধিকারী—এবিষয়ে বলা হচ্ছে] গৃহস্থঃ ([সেই] গৃহস্থ [যিনি বেদোক্ত পাঠ সমাপ্ত করে সমাবর্তন অনুষ্ঠানের পর ধর্মানুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সস্ত্রীক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানে নিরত আছেন]) [বা] ব্রহ্মচারী ([উপকুর্বান্ অর্থাৎ বেদাধ্যয়নের জন্য এখন গুরুগৃহে আছেন, পরে গৃহস্থাশ্রমে প্রবেশ করতে পারেন—এমন বা যারা নৈষ্ঠিক অর্থাৎ আজীবন ব্রহ্মচর্য পালনের ব্রতধারী] ব্রহ্মচারী) বানপ্রস্থঃ বা ([অথবা] বানপ্রস্থ আশ্রমাবলম্বী [যিনি বৃদ্ধাবস্থায় স্ত্রীকে সঙ্গে নিয়ে বা না নিয়ে তপস্যার জন্য নির্জন বনে যান]) [এই তিন আশ্রমের মানুষ সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে চাইলে] লৌকিকাগ্নীন্ (স্বর্গাদি লোকপ্রাপ্তির হেতু শ্রৌত বা স্মার্ত যজ্ঞাদিসকলকে) উদরাগ্নৌ (উদরাগ্নি বা অন্তরাগ্নিতে [উদরে অবস্থিত বৈশ্বানর অগ্নি খাদ্যদ্রব্য পরিপাক করে, ঐ অগ্নি বস্তুত পরমাত্মাই]) সমারোপয়েৎ (সমারোপণ করবেন বা পরিণত করবেন বা আহুতি দেবেন [অর্থাৎ এখন অজ্ঞানের কারণে কোনো লোকপ্রাপ্তির আকাঙ্ক্ষা না থাকায় সন্ন্যাসীর বহির্যাগে কোনো অধিকার রইল না; তিনি এখন কেবল অন্তর্যাগ করবেন, অর্থাৎ তাঁর জীবনধারণের জন্য কৃত যাবতীয় কায়িক ও মানসিক কর্ম সমিধরূপে অন্তরস্থিত পরমাত্মারূপ অগ্নিতে আহুতি দেবেন]), গায়ত্রীং চ (এবং গায়ত্রী মন্ত্রও) স্ববাচাগ্নৌ (নিজ বাক্যরূপ অগ্নিতে) সমারোপয়েৎ (বিসর্জন দেবেন [সন্ন্যাসের পর আর সন্ন্যাসীর গায়ত্রী মন্ত্র বা অন্য কোনো দেবতার মন্ত্র জপে অধিকার থাকে না; এই গায়ত্রী বিসর্জনের প্রক্রিয়াকে বলা হয় ‘গায়ত্রী প্রবেশনম্’]; উপবীতং ([দ্বিজাতিত্বের প্রতীক স্কন্ধের] যজ্ঞোপবীত) ভূমৌ ([শুদ্ধ] ভূমিতে) বা (অথবা [শুদ্ধ ভূমি] না পাওয়া গেলে) অপ্সু (শুদ্ধ [স্রোতস্বিনী বা পুষ্করিণী বা সমুদ্রের] জলে) বিসৃজেৎ (পরিত্যাগ করবেন); [এভাবে গৃহস্থের সন্ন্যাসগ্রহণের কথা এবং কুটীচক বা কুটীচর ব্রহ্মচারীর পরমহংস সন্ন্যাসীর স্তরে উন্নীত হওয়ার প্রসঙ্গে এখন বলা...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
