গত ১৮ জুন ২০২৬ বেদ ও শ্রীশ্রীচণ্ডী পাঠ, ভজন, সানাইবাদন, বিশেষ পূজা

শ্রীশ্রীমায়ের শুভ পদার্পণ উৎসব : গত ১৮ জুন ২০২৬ বেদ ও শ্রীশ্রীচণ্ডী পাঠ, ভজন, সানাইবাদন, বিশেষ পূজা প্রভৃতির মাধ্যমে এই বাড়িতে শ্রীশ্রীমায়ের ১১৭তম পদার্পণ উৎসব উদ্‌যাপিত হয়। ঐ দিন মাতৃসংগীত পরিবেশন করেন ঋত্বিক ভট্টাচার্য। শ্রীশ্রীমায়ের কথা পাঠ ও আলোচনা করেন স্বামী শ্যামসুন্দরানন্দ। ধর্মসভায় সভাপতিত্ব ও গ্রন্থপ্রকাশ করেন স্বামী তত্ত্বসারানন্দ। স্বাগত-ভাষণ দেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। বক্তব্য রাখেন স্বামী কৃষ্ণনাথানন্দ। ভক্তিগীতি, কবিগান, কালীকীর্তন, শ্রীরামকৃষ্ণ-সংগীত ও ভজন পরিবেশন করেন যথাক্রমে স্বামী সামপ্রিয়ানন্দ, প্রভাত সরকার, স্বামী দুর্গানাথানন্দ, ডঃ উৎসব দাস ও মনোময় ভট্টাচার্য। সারাদিন প্রায় ১৪,০০০ ভক্ত শ্রীশ্রীমাকে দর্শন ও প্রণাম করে হাতে হাতে খিচুড়ি, মিষ্টি ও ফল প্রসাদ গ্রহণ করেন। মঠ ও মিশনের বিভিন্ন আশ্রম থেকে আগত ৪০০ সন্ন্যাসী ও ব্রহ্মচারী প্রসাদ পান। বিশেষ অনুষ্ঠান গত ৭ জুন ২০২৬ ‘সঙ্গ প্রসঙ্গে’ বিষয়ে ‘স্বামী প্রমেয়ানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী দুর্গানাথানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন ঋত্বিক ভট্টাচার্য। গত ১৪ জুন ‘শরণাগতি’ বিষয়ে ‘স্বামী গীতানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী ইষ্টেশানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী গীতানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন রাজীব হেমব্রম। গত ২৮ জুন ‘যন্ সাধন তন্ সিদ্ধি’ বিষয়ে ‘স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী আর্যেশানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন স্বামী সামপ্রিয়ানন্দ। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in