মহাষ্টমীর আরতি চলছিল কৃষ্ণনগর রাজবাড়িতে। হঠাৎ পুরোহিত দেখলেন, দেবী
মহাষ্টমীর আরতি চলছিল কৃষ্ণনগর রাজবাড়িতে। হঠাৎ পুরোহিত দেখলেন, দেবী দুর্গার মুখ ঘুরে গেল! চমকে উঠে জ্ঞান হারালেন তিনি। দেবীর মুখ ঘুরেছে মন্দির-চত্বরে দাঁড়ানো এক ভক্তকে দেখে। পুরোহিতের জ্ঞান ফিরলে ঘটনার কথা জানাজানি হলো। গল্পকথার সেই ভক্ত মধ্যযুগের বাংলা সাহিত্যে রসের প্লাবন বইয়ে দেওয়া দাশরথি রায়। প্রথাগত শিক্ষা তাঁর তেমন ছিল না। কৈশোরে মজেছিলেন কবিগান, খেউড়ে। ১২১২ বঙ্গাব্দের ২ কার্তিক কাটোয়ার বাঁধমুড়া গ্রামে তাঁর জন্ম। বাবা দেবীপ্রসাদ রায় ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। জন্মের কিছুদিন পর কাটোয়ার লাগোয়া পীলা গ্রামে মামার বাড়িতে স্থায়িভাবে বসবাস করতে শুরু করেন। মামা রামজীবন চক্রবর্তী গ্রামের পাঠশালায় দাশরথিকে ভরতি করে দেন, শুরু হয় পঠনপাঠন। কিন্তু পড়ায় মন ছিল না তাঁর, বরং দস্যিপনা দেখে অল্পদিনের মধ্যেই পাঠশালায় তাঁর নামকরণ হয় ‘সর্দার দাশু’। তিনি যে ভবিষ্যতে পাঁচালিকার হবেন তার নমুনা পাঠশালার পণ্ডিতমশাই পেয়েছিলেন। একদিন খগেন পণ্ডিত দস্যিপনার জন্য বেদম প্রহার করেন দাশরথিকে। তখন তিনি বলেছিলেন : “দয়া কর গুরুমশাই মোর পানে… অত প্রহারে বুঝি বাঁচিব না প্রাণে।” পীলার পাঠশালার পাট চুকিয়ে পাশের গ্রাম বহরার হরকিশোর ভট্টাচার্যের কাছে দাশরথি ইংরেজি শিক্ষা শুরু করেন। কিন্তু হঠাৎ পড়াশোনা ছেড়ে কবিগানের দলে নাম লিখিয়ে ঘুরে বেড়াতে লাগলেন। এই খবর মামা রামজীবন চক্রবর্তীর কানে পৌঁছালে তিনি খুব রেগে গেলেন। পীলা গ্রামের সরকারি রেশমকুঠির পাশেই কবিগানের দলের রিহার্সাল থেকে দাশরথিকে ধরে নিয়ে এসে ধমকে বাড়িছাড়া করলেন। দাশরথি এইরকম সিদ্ধান্তই আশা করেছিলেন। পীলা গ্রাম ছেড়ে তিনি সোজা পৈতৃক বাড়ি বাঁধমুড়া গ্রামে হাজির হলেন। রাত হলেই কিশোর দাশরথি ছুটতেন পাশে বীজনগর গ্রামের মালিপাড়ায় কবিগানের আসরে। সেখানে তখন এলাকার ডাকসাইটে কবিয়াল অক্ষয়া বাই খেউড়-মিশ্রিত কবিগানের আসর বসাত। একদিন দাশরথির মায়ের কাছে এই আসরে ছেলের যাওয়ার কথা পৌঁছালে মা তাঁকে সেখানে আর কোনোদিন না যাওয়ার দিব্যি করিয়ে নেন। মাতৃভক্তির কারণে তিনি কবিগান থেকে দূরে থাকেন। একদিন মামা রামজীবন চক্রবর্তী তাঁকে ডেকে পাঠান। এবার পীলা গ্রামে পৌঁছালে তিনি দাশরথিকে পাশে অনন্তপুরের নীলকুঠি...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
