পৃথিবীর মানচিত্র খুঁটিয়ে দেখলে বোঝা যায়, মহাদেশগুলি অনেকটা যেন
পৃথিবীর মানচিত্র খুঁটিয়ে দেখলে বোঝা যায়, মহাদেশগুলি অনেকটা যেন জিগ্স পাজলের এক-একটা টুকরো। কল্পনার সাহায্যে তাদের নাড়াচাড়া করলে একটির সঙ্গে অপর টুকরো সহজেই হয়তো খাপে-খাপে জোড়া লাগবে। যেমন, দক্ষিণ আমেরিকার পূর্ব-উপকূল আর আফ্রিকার পশ্চিম-উপকূলের দক্ষিণভাগ যেন পরস্পরের হারিয়ে যাওয়া জুটি। জাদুবলে এই দুই ভূখণ্ডকে কাছাকাছি আনলে ভেনেজুয়েলা, ব্রাজিল ও আর্জেন্টিনার উপকূলরেখা ঠিক ঠিক জোড়া লেগে যাবে ঘানা, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও নাইজেরিয়ার উপকূলের সঙ্গে। একই কথা প্রযোজ্য উত্তর আমেরিকার পূর্ব-উপকূল ও আফ্রিকার পশ্চিম-উপকূলের উত্তরভাগের ক্ষেত্রে। মাদাগাস্কার দ্বীপের পশ্চিম প্রান্তের সঙ্গে আফ্রিকা ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব প্রান্তের আশ্চর্য মিল। আর মাদাগাস্কারের পূর্ব-উপকূল যেন ভারতের মালাবার উপকূলের দর্পণ-প্রতিবিম্ব। এই আশ্চর্য মিলমিশ কি শুধুই সমাপতন? একবারেই না। বিজ্ঞানীরা বলেন, কমবেশি পঁচিশ কোটি বছর আগে পৃথিবীতে ছিল একটিই অখণ্ড স্থলভূমি। আজকের সাতটি মহাদেশ নয়, ছিল ‘প্যানজিয়া’ নামের একটি মহাভূখণ্ড। পরে ধীরে ধীরে সেটি ভাগ হয়ে টুকরোগুলি পরস্পরের থেকে দূরে সরে গেছে। আফ্রিকা, আমেরিকা, মাদাগাস্কার কিংবা ভারতের উপকূল সেই প্যানজিয়া নামক রুটির ছিঁড়ে যাওয়া টুকরো। প্যানজিয়া ভাঙল কেন? আসলে ভূপৃষ্ঠের যে শক্তপোক্ত স্তরে আমাদের বাস—যে-স্তর মহাদেশ ও মহাসাগরগুলিকে ধরে রেখেছে, তার নাম ‘শিলামণ্ডল’ বা ‘লিথোস্ফিয়ার’। এর নিচে আছে গলিত লাভার বিরাট সমুদ্র, যার নাম ‘ম্যান্টেল’। তার নিচে পৃথিবীর কেন্দ্র। মোটকথা, লিথোস্ফিয়ার হলো গলিত লাভার ওপর ভেসে থাকা পাতলা সর। এই সর একটানা নয়, খণ্ড খণ্ড। প্রতিটি মহাদেশ ও মহাসাগরের অবস্থান সরের এক-একটি খণ্ডে। ভূপৃষ্ঠের সরের খণ্ড বা টেকটনিক প্লেটগুলি গলিত ম্যান্টেলের ওপর অত্যন্ত ধীরগতিতে ভেসে বেড়ায়। মহাদেশগুলি কখনো কাছাকাছি আসে, কখনো দূরে সরে যায়। সুদূর অতীতে এমন ঘটনা ঘটেছে। হিমালয়ের জন্ম তারই প্রমাণ। কিন্তুবর্তমানে? বিজ্ঞানীরা বলছেন, বিগত চল্লিশ লক্ষ বছর ধরে আফ্রিকার ভূখণ্ড ধীরগতিতে দুভাগে ভাগ হচ্ছে। পূর্ব-আফ্রিকার গ্রেট রিফ্ট ভ্যালি বরাবর তৈরি হচ্ছে বিভাজন-রেখা। এই মুহূর্তেও অত্যন্ত ধীরগতিতে চওড়া হচ্ছে ফাটল। বিভাজন সম্পূর্ণ হলে পূর্ব-আফ্রিকা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে তৈরি করবে নতুন মহাদেশ। আর মাঝখানে জন্ম...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
