এই সময়ের সবচেয়ে বড় বৈপরীত্য সম্ভবত এটাই —যে-প্রযুক্তি আমাদের সমগ্র
এই সময়ের সবচেয়ে বড় বৈপরীত্য সম্ভবত এটাই —যে-প্রযুক্তি আমাদের সমগ্র পৃথিবীর সঙ্গে এক মুহূর্তে যুক্ত করে, সেই প্রযুক্তিই হয়তো নিঃশব্দে আমাদের মনোযোগ, একাগ্রতা এবং নিজের অন্তর্জগতের সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দিচ্ছে! সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা এই বিষয়ে শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ তুলে ধরেছে।২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় ৪৬৭ জন স্মার্টফোন ব্যবহারকারীর ওপর ‘Randomized Controlled Trial’ (RCT) পদ্ধতিতে পরীক্ষা চালানো হয়। গবেষকেরা মাত্র দুই সপ্তাহের জন্য অংশগ্রহণকারীদের স্মার্টফোনে ইন্টারনেট বন্ধ রাখেন; তবে ফোন ও এসএমএস-এ আদানপ্রদানের সুবিধা অক্ষুণ্ণ ছিল। উদ্দেশ্য ছিল একটি সহজ প্রশ্নের উত্তর খোঁজা—নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ থেকে সাময়িক বিরতি কি মানুষের মন ও মস্তিষ্কে ইতিবাচক পরিবর্তন আনতে পারে? বিজ্ঞানীদের কাছে ফলাফল ছিল বিস্ময়কর। অংশগ্রহণকারীদের প্রায় ৯১ শতাংশের মধ্যে অন্তত একটি গুরুত্বপূর্ণ মানসিক সূচকে উন্নতি লক্ষ্য করা যায়। গবেষণায় ‘gradual Continuous Performance Test’ (gradCPT)-এর মাধ্যমে মনোযোগের স্থায়িত্ব (Sustained Attention) পরিমাপ করা হয়। দেখা গেল, মাত্র দুই সপ্তাহের ডিজিটাল সংযমেই মনোযোগের যে-উন্নতি ঘটে, তার পরিমাণ প্রায় এক দশকের বয়সজনিত অবনতিকে পুষিয়ে দেওয়ার সমতুল্য। একইসঙ্গে DSM-5-ভিত্তিক মানসিক স্বাস্থ্য মূল্যায়নে উদ্বেগ, বিষণ্ণতা ও মানসিক চাপের সূচকেও উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন ধরা পড়ে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিবর্তনের পিছনে কাজ করেছে আমাদের জীবনযাপনের একটি মৌলিক রূপান্তর। মোবাইলে ইন্টারনেট সংযোগ সীমিত হওয়ার ফলে অংশগ্রহণকারীদের দৈনিক ‘স্ক্রিন টাইম’ গড়ে ৩১৪ মিনিট থেকে নেমে আসে ১৬১ মিনিটে। সেই অতিরিক্ত সময় তারা ব্যয় করে পরিবারের সঙ্গে সরাসরি সময় কাটাতে, বন্ধুদের সঙ্গে মুখোমুখি কথোপকথনে, শরীরচর্চায়, প্রকৃতির সান্নিধ্যে এবং বই পড়ায়। গবেষণার ‘mediation analysis’ দেখায়, এই অফলাইন কার্যকলাপগুলিই মানসিক সুস্থতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসাবে কাজ করেছে। সমস্যা স্মার্টফোনে নয়; সমস্যা তার অবিরাম ব্যবহারে। প্রতিটি ‘নোটিফিকেশন’, প্রতিটি অকারণ ‘স্ক্রল’, প্রতিটি মুহূর্তের ডিজিটাল ব্যস্ততা আমাদের মস্তিষ্ককে এমন এক ‘continuous cognitive load’-এর মধ্যে রাখে, যেখানে মনোযোগের স্বাভাবিক পুনর্গঠন বাধাপ্রাপ্ত হয়। আমাদের মন ক্রমশ ক্লান্ত হয়ে পড়ে। প্রযুক্তিকে বর্জন নয়, প্রয়োজন সচেতন ব্যবহার। প্রতিদিন...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
