বাগবাজারের শ্রীশ্রীমায়ের বাড়ী
বাগবাজারের শ্রীশ্রীমায়ের বাড়ী কেবল শ্রীমা সারদাদেবীর স্মৃতিবিজড়িত তীর্থস্থান নয়, রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দোলনের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রও বটে। সেই ঐতিহাসিক পরিবেশেই সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘Sanchar: The Lines of Bengal and Beyond’ শীর্ষক একটি বিশেষ শিল্পপ্রদর্শনী। বাংলা শিল্পকলার ইতিহাসে এক শতাব্দীরও বেশি সময় ধরে যে-ভাবধারা প্রবাহিত হয়েছে, তার নানা স্তরকে একসূত্রে দেখানোর প্রয়াস এই প্রদর্শনী। একে কেবল কয়েকজন শিল্পীর নির্বাচিত কাজের সমাহার হিসাবে দেখলে তার প্রকৃত তাৎপর্য ধরা পড়বে না। বঙ্গীয় শিল্পধারার জন্ম, তার আত্ম-অন্বেষণ, প্রাচ্যের সঙ্গে সংযোগ, শিল্প-ঐতিহ্যের উত্তরাধিকার এবং প্রজন্মান্তরে তার সঞ্চারণ—এই বৃহত্তর ইতিহাসই এখানে মুখ্য হয়ে উঠেছে। সেই ভাবনা থেকেই প্রদর্শনীর নাম ‘সঞ্চার’—যেখানে একটি রেখা, একটি শিল্পভাবনা কিংবা একটি সৃজনচেতনা এক শিল্পীর কাছ থেকে অন্য শিল্পীর হাতে, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে এবং এক যুগ থেকে পরবর্তী যুগে প্রবাহিত হয়েছে। প্রদর্শনীর অন্যতম বৈশিষ্ট্য তার বিন্যাস। শিল্পীদের আলাদা আলাদা পরিসরে না রেখে তাঁদের ভাবগত সম্পর্ক ও শিল্পভাষার ক্রমবিকাশকে সামনে আনা হয়েছে। ফলে দর্শক যখন প্রদর্শনীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগিয়ে যান, তখন তিনি শুধু পৃথক শিল্পকর্ম নয়, একটি দীর্ঘ শিল্প-আখ্যানের মধ্য দিয়েই অগ্রসর হন। এই প্রদর্শনীতে অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, সুনয়নী দেবী, বিনোদবিহারী মুখোপাধ্যায়, যামিনী রায়, দেবীপ্রসাদ রায়চৌধুরী, কৃষ্ণ রেড্ডি, সুধীর খাস্তগীর, মার্তণ্ড জোশি, অরুণাচল পেরুমল, কেশব রাও-সহ বহু শিল্পীর কাজ স্থান পেয়েছে। প্রদর্শনীর সূচনাতেই দেবদত্ত গুপ্ত একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গির অবতারণা করেন। তাঁর মতে, এই প্রদর্শনীকে বোঝার জন্য কেবল শিল্পকর্মের দিকে তাকানোই যথেষ্ট নয়; ফিরে দেখতে হবে সেই সময়কে, যখন ভারতবর্ষ রাজনৈতিক পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত। সেই সংকটকালে স্বামী বিবেকানন্দ জাতির অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগিয়ে তোলার যে-আহ্বান জানিয়েছিলেন, বঙ্গীয় শিল্পজাগরণ তারই এক সৃজনশীল প্রকাশ। অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু এবং তাঁদের উত্তরসূরি শিল্পীরা শিল্পের মাধ্যমে ভারতীয় আত্মপরিচয়ের পুনরাবিষ্কারের যে-সাধনায় আত্মনিয়োগ করেছিলেন, এই প্রদর্শনী সেই ধারাকে নতুনভাবে স্মরণ করায়। এই ভাবনা থেকেই প্রদর্শনীর নাম ‘সঞ্চার’। দেবদত্ত গুপ্ত ব্যাখ্যা করেন, এখানে ‘সঞ্চার’ বলতে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
