রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ প্রথম এই লেগেট
[পূর্বানুবৃত্তি : শ্রাবণ ১৪৩৩ সংখ্যার পর]।।৩।। রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ প্রথম এই লেগেট হাউসেই স্বামী অচলানন্দকে দর্শন করেছিলেন। সেটা ১৯৩৯ সাল। তখন তিনি কলকাতার এক বিশিষ্ট কলেজের ছাত্র সত্যকৃষ্ণ ভট্টাচার্য। তাঁর এই সাক্ষাতের এক আবেগঘন বর্ণনা পাওয়া যায় স্বামীজীর পদপ্রান্তে গ্রন্থে। গ্রন্থকার লিখছেন : “মঠে আসিয়া কাহারও নিকট [সত্যকৃষ্ণ] জানিয়াছে যে, কেদারবাবা ‘লেগেট হাউস্’-এ আছেন। কিন্তু বাড়ীর ভিতরে গিয়া যুবকটি এদিক-ওদিক খুঁজিয়াও মঠ-মিশনের সহাধ্যক্ষ মহারাজকে দেখিতে পাইল না। দেখিল, একজন কৌপীনধারী বৃদ্ধ সাধু—দীর্ঘাকার কিন্তু কৃশ চেহারা, গলায় ছড়া দুই রুদ্রাক্ষের মালা, দুইহাত দিয়া কাঁধের উপর একটি মোটা তোয়ালে ধরিয়া, পাদচারণা করিতেছেন। মনে হইল, যেন তিনি স্নান করিতে যাইবার উদ্যোগ করিতেছিলেন। উৎসুক যুবকটি নিঃসঙ্কোচে সেই বৃদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়া জানিতে চাহিল, পূজনীয় সহাধ্যক্ষ মহারাজ কেদারবাবা কোন্ ঘরে থাকেন। সরাসরি কোন উত্তর কিন্তু পাওয়া গেল না। সপ্রতিভ তরুণের জিজ্ঞাসু চোখ দুইটির দিকে সস্নেহে তাকাইয়া সন্ন্যাসী পাল্টা প্রশ্ন করিলেন, ‘তুমি কোথায় থাক ভাই?’, ‘কি জন্য এসেছ?’ ইত্যাদি। যুবককে পরমাত্মীয়ের ন্যায় ‘ভাই’ বলিয়া কাছে টানিয়া, বৃদ্ধ ঘরের মধ্যে লইয়া বসাইলেন। যুবকটি বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছে—এমন প্রাচীন সন্ন্যাসী একজন, তাহার মতো একটি নগণ্য ছোকরার গলা জড়াইয়া ‘ভাই’ বলিয়া সম্বোধন করিতেছেন! বৃদ্ধ সন্ন্যাসী যুবকটির আপাদমস্তক অতি স্নেহভরে নিরীক্ষণ করিতেছিলেন—সহসা তাহার হাত দুইটি ধরিয়া অতি করুণ মিনতির সুরে বলিলেন, ‘ভাই, কত জন্ম চলে গেছে—স্বামিজীর জন্য একটা জীবন দিতে পারবে না? একটা জন্ম স্বামিজীর কাজে তাঁর সেবায় নিবেদন করতে পারবে না ভাই? স্বামিজী যে বাঙ্গলার যুবকদের কত করে ডেকেছেন—এই আদর্শ-পথ ধরে তারা চলুক, এই চেয়েছেন। পারবে না ভাই? কি হবে, দিয়ে দাও একটা জীবন তাঁর কাজে, তাঁরই সেবায়।’ কলেজে-পড়া আধুনিক যুবক তো বৃদ্ধের আবেদন-মিনতি দেখিয়া স্তম্ভিত। স্বামিজীর ডাকে কে সাড়া দিল বা না দিল, তাহাতে এই সাধুর কী এমন আসে যায়! বারবার সেই একইভাবে আবেগভরা আবেদন, ‘পারবে না ভাই, একটা—মাত্র একটা জীবন স্বামিজীর জন্য উৎসর্গ করতে? কত জন্মই...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
