স্বামী তুরীয়ানন্দজী ছিলেন ধ্যানপ্রবণ সন্ন্যাসী। উত্তরভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে

[পূর্বানুবৃত্তি : শ্রাবণ ১৪৩৩ সংখ্যার পর]।।৪।।দ্বাদশ প্রশাখা : ১৯১০ স্বামী তুরীয়ানন্দজী ছিলেন ধ্যানপ্রবণ সন্ন্যাসী। উত্তরভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কঠোর সাধন-ভজনে তিনি নিরত থাকতেন। এতখানি অন্তর্মুখ হয়ে থাকতেন যে, বাহ্যিক কৃচ্ছ্রতা স্বাভাবিকভাবে উপস্থিত হতো। ১৯১০ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাস পর্যন্ত প্রায় একবছর তিনি নাঙ্গলে তপস্যায় নিমগ্ন ছিলেন। শরীরের প্রতি একেবারেই দৃষ্টি দিতেন না। ফলে শরীর ভেঙে পড়ল। ১৯০৯-এর শেষে ম্যালেরিয়ায় ভুগে ভুগে তিনি অতীব শীর্ণ ও দুর্বল হয়ে পড়েন, কিন্তু প্রতিকারশূন্য ও চিন্তাবিলাপরহিত। এক বৃদ্ধা এই কঠোরতায় ব্যথিতা হয়ে সহানুভূতি প্রকাশ করলে মহারাজ বলেন : “আমি দেহকে ভুলতে চেষ্টা করছি; আর তুমি খালি তারই কথা স্মরণ করিয়ে দিচ্ছ।”২৩ জনৈক বিদ্যালয়-পরিদর্শক তাঁর অবস্থা জানতে পেরে কনখল সেবাশ্রমে সংবাদ পাঠালেন। স্বামী কল্যাণানন্দ তৎক্ষণাৎ গঙ্গারাম মহারাজকে সেবার্থে পাঠিয়ে দিলেন, কিন্তু বিশেষ লাভ হলো না। কারণ, হরি মহারাজ অন্যের সেবা নিতে মোটেই রাজি নন। ফলত আরো অবহেলায় অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠল। তারপর একদিন এক ভক্ত মহারাজকে নাজিমাবাদে নিজ বাসভবনে নিয়ে গেলেন। স্বামী কল্যাণানন্দ সব সংবাদ পেলেন। এবার তিনি স্বয়ং এলেন এবং স্বামী তুরীয়ানন্দজীকে রাজি করিয়ে সেবাশ্রমে নিয়ে ফিরলেন। মাসখানেক পরে ৭ এপ্রিল গুরুদাস মহারাজকে (স্বামী অতুলানন্দ) সঙ্গে নিয়ে স্বামী প্রেমানন্দজী সেবাশ্রমে আসেন প্রাণাধিক প্রিয় গুরুভ্রাতাকে দেখতে। তাঁর আগমন-সংবাদ পেয়ে তাঁকে দেখার জন্য হরি মহারাজ ব্যাকুল হয়ে ওঠেন। বাবুরাম মহারাজ ঘরে এলে দীর্ঘ ব্যবধানে মিলিত গুরুভ্রাতৃ-যুগলের সপ্রেম সম্মিলন এক অতি সুন্দর দৃশ্যের অবতারণা করে! মৃদু হেসে গুরুদাস মহারাজ বললেন : “স্বামী প্রেমানন্দ আপনাকে বেলুড় মঠে নিয়ে যেতে এসেছেন।” স্বামী তুরীয়ানন্দজী বললেন : “না, এখন নয়। শরীর সুস্থ করবার জন্য ডাক্তার আমাকে পাহাড়ে যেতে বলছেন। তিনি আমাকে সমতল প্রদেশে যেতে দেবেন না। এখন ওখানে খুব গরম। আর আমার বিশ্রামও হবে না। সারাদিন লোক ভিড় করবে আমার কাছে।”২৪ বাবুরাম মহারাজ প্রায়ই হরি মহারাজের ঘরে এসে বার্তালাপ করতেন। একদিন দুজনের মধ্যে ঠাকুরের প্রসঙ্গ খুব জমে উঠল। ঠাকুর যেসব বাংলা গান গাইতেন তার...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in