সংসার-সাগরে একখণ্ড জীবন-দ্বীপ জেগে রয়েছে। বুকে তার সহস্র কর্ম শাখা
সংসার-সাগরে একখণ্ড জীবন-দ্বীপ জেগে রয়েছে। বুকে তার সহস্র কর্ম শাখা মেলেছিল এককালে। আজ তার ডাল-পাতা সব শুকিয়ে পড়েছে; বুঝি বা তার কর্মভার ক্ষয় হয়ে এল। তবু কিছু কলি উন্মনা চেয়ে দেখে আকাশের পানে অনিমেষ; কোনো এক উৎসাহ-বহ্নির ছোঁয়ায় নিজেদের ফুটিয়ে তুলতে তারা গান গায়। সেই যে শুষ্কপ্রায় মরণময় কৃতি-দারু, সেখানেই ইন্ধন হয়ে জমে আছে প্রেরণার পৃথুল অনল। প্রমত্ত প্রভায় সে যখন জ্বলে ওঠে, ধী শুদ্ধ হয়—শুভমুখে গতি পায়। বহ্নিধূমের কুণ্ডলী-পথে স্বপ্ন-কুসুম সব একে একে ফুট উঠতে শুরু করে। মেঘের শুভ্রতা ছাড়িয়ে সে এগিয়ে চলে। নগরাজের হিমশোভার মতো সে এখন স্বচ্ছ। দেখতে দেখতে সবিতৃমণ্ডলের বরেণ্য কিরণে উদ্ভাসিত হয় তার আত্মা। আমাদের পার্থিব জগৎ পেরিয়ে সে এখন অনেক দূরে। তার আত্মধূমে স্থূলদৃষ্টি ঝাপসা হয়ে আসে। লোকাতীত লোকে সে আপন ছন্দে সদানন্দ সুখে ভাসে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
