গত ১১ ডিসেম্বর ২০২৫ বিশেষ পূজা, পাঠ, ভজন, হাতে হাতে প্রসাদ বিতরণ প্রভৃতির মাধ্যমে

জালালসী মা সারদা বয়স্ক সহায়তা কেন্দ্র, হাওড়া : গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ শ্রীশ্রীদুর্গাপূজা উপল‌ক্ষে দুঃস্থদের মধ্যে ৫০টি মশারি ও কম্বল, ১৭৫টি শাড়ি, ১২০ জন বালক-বালিকার মধ্যে শি‌ক্ষাসামগ্রী এবং শুকনো খাবার, ঠাণ্ডা পানীয় ও পোশাক বিতরণ করা হয়। গত ২৭-২৮ ডিসেম্বর ২০২৫ ও ৪ জানুয়ারি ২০২৬ বর্ণাঢ্য শোভাযাত্রা, অঙ্কন, ক্যুইজ প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান ও চিকিৎসা-শিবির, যুবসম্মেলন প্রভৃতির মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়। রক্তদান শিবিরে ৬৫ জন ও যুবসম্মেলনে ৮০ জনের অধিক যুবপ্রতিনিধি অংশগ্রহণ করেন। ধর্মসভায় ভাষণ দেন স্বামী দেবরাজানন্দ, স্বামী কৃষ্ণনাথানন্দ, অধ্যাপক অরিজিৎ সরকার ও দেবনারায়ণ পাত্র। প্রায় ৭,০০০ ভক্ত বসে প্রসাদ পান। এই উপল‌ক্ষে ৫০ জন দুঃস্থ মানুষকে কম্বল এবং ৬০ জন মহিলা ও ২০ জন পুরুষকে চাদর প্রদান করা হয়। নবাসন শ্রীরামকৃষ্ণ সারদা মঠ ও আশ্রম, মুন্সিরহাট, হাওড়া , গত ১১ ডিসেম্বর ২০২৫ প্রভাতফেরি, গীতি-আলেখ্য, কালীকীর্তন, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে শ্রীমা সারদাদেবীর আবির্ভাবতিথি পালিত হয়। ভাষণ দেন সন্দীপন বিশ্বাস প্রমুখ। প্রায় ১,৩০০ ভক্ত প্রসাদ পান। শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র, সাঁইথিয়া, বীরভূম : গত ১১ ডিসেম্বর ২০২৫ বিশেষ পূজা, পাঠ, ভজন, হাতে হাতে প্রসাদ বিতরণ প্রভৃতির মাধ্যমে শ্রীমা সারদাদেবীর আবির্ভাবতিথি পালিত হয়। গত ১৪ ডিসেম্বর শ্রীরামকৃষ্ণ সেবামন্দিরের নবনির্মিত দ্বিতলের দ্বারোদ্ঘাটন করা হয়। এই উপল‌ক্ষে আয়োজিত সভায় বার্ষিক পত্রিকা অর্ঘ্য প্রকাশ, সফল সেলাই-শি‌ক্ষার্থী মায়েদের শংসাপত্র ও পুরস্কার প্রদান, স্তবপাঠ, সংগীত প্রভৃতি অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী ভক্তিময়ানন্দ, সাঁইথিয়া শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্রের স্বামী ধ্রুবানন্দ, পৌরপিতা বিপ্লব দত্ত, জয়ন্ত মুখার্জি ও সহ-সম্পাদক সুশোভন মণ্ডল। ৫৫০ জন ভক্ত বসে প্রসাদ পান। গত ১৫ ডিসেম্বর ৫৮ জন দুঃস্থ মানুষকে কম্বল প্রদান করা হয়। ন’পাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, বারাসত, উত্তর ২৪ পরগনা : গত ২০ ডিসেম্বর ২০২৫ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ত্রৈমাসিক ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী কৃষ্ণনাথানন্দ ও ডঃ সুস্মিতা ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ এপ্রিল, ২৮ জুন ও ২০ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত ত্রৈমাসিক ভক্তসম্মেলনে ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in