কেরলের রাজ্যপাল মাননীয় রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর, কেরালা হাইকোর্টের প্রধান

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম, কালাডি : গত ২৫ থেকে ২৭ মার্চ ২০২৬ শ্রীরামকৃষ্ণ-মন্দির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী (১৯৭৬—২০২৬) উৎসব পালিত হয়। এই উপল‌ক্ষে বিশেষ পূজা, জনসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্যানেল ডিসকাশন, যুব ও ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ, কেরলের রাজ্যপাল মাননীয় রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর, কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় সৌমেন সেন, বহু সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত ২৬ মার্চ এই উপল‌ক্ষে পরম পূজ্যপাদ স্বামী গৌতমানন্দজী মহারাজ একটি স্মারকগ্রন্থ, এই কেন্দ্রের ইতিহাস বিষয়ে রচিত একটি পুস্তিকা ও একটি ভিডিও প্রকাশ করেন। রামকৃষ্ণ মঠ, রাজকোট : গত ২৭ মার্চ ২০২৬ শুভ রামনবমী তিথিতে নবনির্মিত কর্মিভবন ‘স্বামী অখণ্ডানন্দ সেবক ভবন’-এর দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ। ঐদিন তিনি মূল্যবোধ শি‌ক্ষা বিস্তারের জন্য ‘বিবেক রথ’ নামক এক ভ্রাম্যমাণ যানের শুভসূচনা করেন। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র, কলকাতা : গত ২৫ মার্চ ২০২৬ স্বামীজীর বাড়ি পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মাননীয় আর. এন. রবি। গত ১ এপ্রিল ২০২৬ এই কেন্দ্রের ‘ভুবনেশ্বরী ভবন’-এর দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ। নতুন শাখাকেন্দ্র স্থাপন ১৯৬৪ সালে স্থাপিত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টার, বল্লারিকে অধিগ্রহণ করে কর্ণাটকের বল্লারিতে রামকৃষ্ণ মিশনের একটি শাখাকেন্দ্র স্থাপন করা হয়েছে গত এপ্রিল ২০২৬-এ। এই উপল‌ক্ষে ২০ এপ্রিল শুভ অ‌ক্ষয়তৃতীয়ার দিন একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রের ঠিকানা : Ramakrishna Mission, Sri Ramakrishna Vivekananda Road, Gandhi Nagar, Ballari, Karnataka 583103, email : ballari@rkmm.org বহির্ভারত বেদান্ত সোসাইটি অব ওয়েস্টার্ন ওয়াশিংটন, সিয়াটল, ইউ.এস.এ. : গত ১১ এপ্রিল ২০২৬ আমেরিকার সিয়াটলের ওয়েস্টলেক স্কোয়ারে স্বামী বিবেকানন্দের একটি মূর্তির আবরণ উন্মোচন করা হয়। সিয়াটল শহরকে এই মূর্তিটি উপহার দেয় ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস্ (আই.সি.সি.আর)। বেদান্ত সোসাইটি অব নর্দার্ন ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ইউ.এস.এ. : গত ২৫ এপ্রিল ২০২৬...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in