আধ্যাত্মিক জীবন কেবল কিছু উপদেশ, দর্শন কিংবা বাহ্য আচরণের মধ্যে
জ্ঞানাঞ্জনসম্পাদক : স্বামী ঋতানন্দসহ-সম্পাদক : মণিকা সেনগুপ্তস্বত্বাধিকারী : স্বামী গীতানন্দ জন্মশতবার্ষিকী সোসাইটি৮ইউ রায়পাড়া বাই-লেন, সিঁথিকলকাতা-৭০০০৫০৫০০.০০ আধ্যাত্মিক জীবন কেবল কিছু উপদেশ, দর্শন কিংবা বাহ্য আচরণের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃত সাধনা প্রকাশিত হয় জীবনের প্রতিটি ক্ষুদ্র কর্মে, প্রতিটি আত্মবিসর্জিত সেবার মহিমায়। এই স্মারকগ্রন্থ সেই বিরল সাধনময় জীবনেরই এক গভীর ও হৃদয়স্পর্শী দলিল। এই গ্রন্থে এক মহাসন্ন্যাসীর তপস্যা, ঈশ্বরনিষ্ঠা এবং সংঘজীবনের প্রতি আত্মসমর্পণের রূপ বহু স্মৃতি ও অনুভবের মধ্য দিয়ে জীবন্ত হয়ে উঠেছে। গ্রন্থটির বিশেষত্ব এই যে, এখানে কোনো কৃত্রিম মহিমান্বয়নের প্রচেষ্টা নেই; বরং নীরব, সংযত এবং গভীর শ্রদ্ধাভরা স্মৃতিচারণের মধ্য দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয়েছে এক অসামান্য আধ্যাত্মিক ব্যক্তিত্বের অন্তর্লোক। প্রবীণ সন্ন্যাসী, সহযাত্রী, শিষ্য ও ভক্তদের স্মৃতিসুধায় নির্মিত এই সংকলনে প্রতিনিয়ত অনুভূত হয় এক নির্মল ভাবধারার প্রবাহ। সার্বিকভাবে, এই গ্রন্থ এক অনন্য আধ্যাত্মিক সম্পদ। ভাষার সৌকর্য, ভাবের গাম্ভীর্য এবং সম্পাদনার পরিমিত নৈপুণ্য গ্রন্থটিকে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। যারা সংঘজীবনের আদর্শ, ত্যাগ, সেবা ও ভগবৎনিষ্ঠ জীবনের গভীর তাৎপর্য উপলব্ধি করতে চান, তাঁদের জন্য এই গ্রন্থ নিঃসন্দেহে এক মূল্যবান সহচর হয়ে থাকবে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
